‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক মিজানুর রহমান চৌধুরী এবং নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। এ সময় উপস্থিত ছিলেন ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম, ডোমার উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের হিমোগ্লোবিন পরীক্ষা ও ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।