মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই। দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সকলকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন।
তার সহধর্মীনি তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজীবন এই দেশের জন্য আপসহীন রাজনীতি করেছেন।
কখনো দেশের মানুষকে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে বিদেশে পালিয়ে যাননি। সকল সংকটে তিনি দেশের মানুষের পাশে আছেন। তাদের সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য ৩১দফা ঘোষণা করেছেন।
আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম,
হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
সমাবেশে দুলু আরো বলেন, বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা দিয়েছেন। এই ৩১দফার ভিতর হিন্দু মুসলমান খ্রীস্টান কারো মধ্যে কোন বিভেদ বৈষম্য থাকবে না।
তারেক রহমান ৩১দফায় সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতির কথা বলেছেন। ৩১দফার ভিত্তিতে পরিষ্কার ভাবে তিনি সব ধর্মের স্বাধীনতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এইটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ।