বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

টাঙ্গাইলে রাজনৈতিক পরিচয়ে ৪০টি অবৈধ বালু মহাল রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে জনদুর্ভোগ

আব্দুল্লাহ আল মামুন ,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকার অনুমোদিত কোন বালু মহাল না থাকলেও রাজনৈতিক পরিচয়ে অন্তত ৪০ টি অবৈধ বালু মহাল চলছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী, সল্লা ইউনিয়ন ও এলেঙ্গা পৌর এলাকায় এসব অবৈধ বালু মহাল চালু রয়েছে। যমুনা সেতু পূর্ব থানা এলাকায় থানাঘাট হিসাবে পরিচিত। এছাড়াও শ্যামশৈল নামকস্থানে, […]

টাঙ্গাইলে রাজনৈতিক পরিচয়ে ৪০টি অবৈধ বালু মহাল রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে জনদুর্ভোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ নভেম্বর ২০২৫, ১৮:১৫

আব্দুল্লাহ আল মামুন ,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সরকার অনুমোদিত কোন বালু মহাল না থাকলেও রাজনৈতিক পরিচয়ে অন্তত ৪০ টি অবৈধ বালু মহাল চলছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী, সল্লা ইউনিয়ন ও এলেঙ্গা পৌর এলাকায় এসব অবৈধ বালু মহাল চালু রয়েছে।

যমুনা সেতু পূর্ব থানা এলাকায় থানাঘাট হিসাবে পরিচিত। এছাড়াও শ্যামশৈল নামকস্থানে, বিনোদ লুহুরিয়া, সরাতৈল, বল্লভবাড়ী, বিয়ারা মারুয়া, জোকারচর, কদিম হামজানী, কামাক্ষার মোড়, সল্লা চরপাড়া, ধলাটেংগর, ভাবলা, কুড়িঘরিয়া ও পৌলী এলাকার অনন্ত ৪০টি অবৈধ বালুঘাট পরিচালিত হচ্ছে, যা সরেজমিনে গিয়ে দেখা যায়।

এসব বালু মহাল পরিচালনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে গোহালিয়াবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছালাম এর নামে। তার সাথে যুক্ত রয়েছেন মোঃ রহমত উল্ল্যাহ। তাদের বালুঘাটটি রয়েছে বল্লভবাড়ী বিয়ারা মারুয়া এলাকায়। টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার নাম ব্যবহার করে উপজেলা ছাত্র দলের সহ-সভাপতি পরিচয়ে জনৈক সোলায়মান আকন্দ ও ক্যাশিয়ার হিসাবে আছেন, আব্দুল লতিফ আকন্দ এমন অভিযোগও রয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলা ছাত্রদলের সদস্য হিসাবে পরিচয়দানকারী ইমরান হোসেন তালুকদার ও কামরুল মের্সাস মন্ডলবাড়ী বালুঘাটটি সরাতৈল এলাকায় পরিচালনা করছেন। তাদের সাথে আছেন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জোকারচর কদিম হামজানীতে নজরুল ইসলাম বিদ্যুত, পটলের একজন স্কুল শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতা সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে। তারা আরো জানায়, তাদের সাথে আছেন খন্দকার ইকবাল ও সিরাজগঞ্জের নজরুল ইসলাম।

কামাক্ষ্যার মোড় এলাকায় বিস্তৃর্ণ এলাকাজুড়ে বালু মহালটি কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়ার নামে পরিচালিত হচ্ছে, এমন অভিযোগও রয়েছে। ধলাটেংগরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে রাজাবাড়ীর জনৈক উজ্জল সরকার বালুঘাটটি পরিচালনা করছেন খন্দকার আল আমিন। একই এলাকায় জনৈক উছিম উদ্দিনের ঘাট হিসাবে পরিচালিত ঘাটটি পরিচালনার নেপথ্যে রয়েছেন কথিত দুই সাংবাদিক এমন অভিযোগও রয়েছে।

এছাড়াও ওই এলাকায় আরো কয়েকটি বালুঘাট পরিচালনার অভিযোগ রয়েছে লেবু, আলাল, মিনু, বাতেন ফরহাদ সরকার, সাফি খান সোহেল ও বাবু এর নামে। একটি প্রজেক্ট পরিচালনা করছেন, আসাদুজ্জামান আসাদ। এছাড়াও গোহালিয়াবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি এই অবৈধ ভালোভাবে সাথে সাথে যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

কালিহাতী উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে অবৈধ বালু মহালে অভিযানে গিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ ধারা মতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করলেও বন্ধ হচ্ছেনা অবৈধ বালু মহাল। এতে করে রাজস্ব হারাচ্ছে সরকার, ভারী যানবাহনে বালি পরিবাহনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সড়ক, মহাসড়ক, এলাকার বসতবাড়ী, কৃষি জমি ও সাধারন পথচারীগণ।

স্থানীয় মানুষজন ধুলাবালি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১০ ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে, ইজারা গ্রহীতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি কোনক্রমেই সর্বসাধারণের ব্যবহার্য রাস্তা বা রাস্তা সংলগ্ন স্থান, খেলার মাঠ, পার্ক বা উন্মুক্ত স্থানে স্তুপ আকারে রাখিয়া স্বাভাবিক চলাচলে বিঘ্ন ও জনদুর্ভোগ সৃষ্টি করিতে পারিবেন না।

ইজারা গ্রহীতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উত্তোলিত বালু বা মাটি সংশ্লিষ্ট মালিক বা আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্থানীয় জনগণের জায়গা জমিতে বা সরকারের জায়গা জমিতে বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাঠ, আঙ্গিনা বা জায়গা জমিতে স্তূপ আকারে রাখিতে পারিবেন না।

এর অপরাধে বিচার ও দন্ড (১) এই আইনের ধারা ৪ ও ৫ এ বর্ণিত বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ সংক্রান্ত বিধানসহ অন্য কোন বিধান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করিলে বা এই আইন বা অন্য কোন বিধান লংঘন করিয়া অথবা বালু বা মাটি উত্তোলনের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি উত্তোলন করিলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ (এক্সিকিউটিভ বডি) বা তাহাদের সহায়তাকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনূর্ধ্ব ২(দুই) বৎসর কারাদন্ড বা সর্বনিম্ন ৫০ (পঞ্চাশ) হাজার টাকা হইতে ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন।

উক্ত অপরাধে ব্যবহৃত ড্রেজার, বালু বা মাটিবাহী যানবাহন বা সংশ্লিষ্ট সামগ্রী সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে। কালিহাতী উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম বলেন, ইমরান ও কামরুল ছাত্র দলের কেউ নয়। কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া বলেন, তিনি কোন প্রকার বালু ব্যবসার সাথে জড়িত নন। এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন ইতিমধ্যেই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। […]

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

কাফরুলের চালককে মাথায় ইটের আঘাত করা ভাইরাল সেই ছিনতাইকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক

১২ জুন ২০২৬, ১০:২৮

এলাকায় মোটরসাইকেলচালকের মাথায় ইটের আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ফয়সালের সঙ্গে ভুক্তভোগী মোটরসাইকেলচালক রাফির ব্যবসা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। কয়েকদিন আগেও এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল।

ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পথে কালু, পারভেজ ও তাদের কয়েকজন সহযোগী আড্ডা দিচ্ছিল। রাফিকে একা দেখে তারা তাকে থামানোর চেষ্টা করে। প্রথমে কালু তাকে আটকাতে ব্যর্থ হলে সামনে অবস্থান নেওয়া পারভেজ একটি বড় ইটের টুকরো দিয়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

পরে অভিযুক্তরা আহত রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‌্যাব-৪-এর আভিযানিক দল জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ওরফে কালুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।