শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

শিক্ষক দিবসে শ্রদ্ধা: যারা গড়ে তোলে জাতির ভবিষ্যৎ

আবু তাহের,জাককানইবি জ্ঞানের আলো ছড়িয়ে, ভরসা, আদর্শ ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে যাঁরা আমাদের জীবনের ভিত্তি নির্মাণে অবিচল ভূমিকা রাখেন, তাঁরাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করেন শিক্ষকরা। তাঁরা শুধু পুঁথিগত বিদ্যা প্রদানেই সীমাবদ্ধ নন, বরং শিক্ষার্থীদের জীবনের পথপ্রদর্শক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শিক্ষায় গড়ে ওঠে নৈতিকতা, শৃঙ্খলা, সহিষ্ণুতা ও দায়িত্ববোধসম্পন্ন […]

শিক্ষক দিবসে শ্রদ্ধা: যারা গড়ে তোলে জাতির ভবিষ্যৎ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৭

আবু তাহের,জাককানইবি

জ্ঞানের আলো ছড়িয়ে, ভরসা, আদর্শ ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে যাঁরা আমাদের জীবনের ভিত্তি নির্মাণে অবিচল ভূমিকা রাখেন, তাঁরাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। জ্ঞানের আলো ছড়িয়ে সমাজকে আলোকিত করেন শিক্ষকরা। তাঁরা শুধু পুঁথিগত বিদ্যা প্রদানেই সীমাবদ্ধ নন, বরং শিক্ষার্থীদের জীবনের পথপ্রদর্শক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের শিক্ষায় গড়ে ওঠে নৈতিকতা, শৃঙ্খলা, সহিষ্ণুতা ও দায়িত্ববোধসম্পন্ন প্রজন্ম।

একজন শিক্ষক শিক্ষার্থীর মনে জ্ঞানের আলো জ্বালিয়ে আত্মবিশ্বাস জাগ্রত করেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করেন। তাই বলা হয়—শিক্ষক শুধু ছাত্র তৈরি করেন না, তিনি সমাজ গড়ে তোলেন।

শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা যায়, আজ আমরা যে অবস্থানেই থাকি না কেন, প্রত্যেক সফলতার পেছনে কোনো না কোনো শিক্ষকের পরিশ্রম, ত্যাগ ও অনুপ্রেরণা জড়িয়ে আছে। তাঁদের অবদান আমাদের জীবনে অমূল্য ও অনন্য।

নজরুল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী ফারজানা হক ফিমা বলেন, ‘শিক্ষকতা এক মহান পেশা, যেখানে জ্ঞানের আলোয় প্রজন্মকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়। শিক্ষক শুধু পাঠ্য জ্ঞান নয়, জীবনবোধ ও মানবিক মূল্যবোধও শেখান।

আমার রাহাত স্যার এমনই একজন, যিনি ইংরেজি শেখার পাশাপাশি আত্মবিশ্বাস, ন্যায়নিষ্ঠা ও মানবতার শিক্ষা দিয়েছেন। শিক্ষকরা আমাদের জীবনের আলোকবর্তিকা—তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মানই আমাদের কর্তব্য।’

ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তুলি বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহৎ দায়িত্ব ও সেবার নাম। আর শিক্ষকই জাতি গঠনের ভিত্তি। আমার জীবনের প্রথম শিক্ষক বজলুর রহমান রশীদ স্যার—গণিতে ছিলেন পটু, হাতে ছিল অসাধারণ লিখা, স্বভাবে ছিলেন সৎ, সরল ও নীতিতে অটল। তাঁর কাছ থেকেই আমি শিখেছি সততা, শৃঙ্খলা আর আলোর পথে চলার শিক্ষা। পিতা-মাতার পর শিক্ষকের স্থান সবচেয়ে উচ্চে, কারণ আজকের আমি তাঁদেরই অবদানের ফল।’

হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আরেক শিক্ষার্থী মো. শারায়েত জামান বলেন, ‘শিক্ষকতা এমন এক সম্মানজনক পেশা, যা টাকায় মাপা যায় না। শিক্ষক পিতা-মাতার সমতুল্য—তিনি নিজের কাঁধে অন্যের ভবিষ্যতের দায়িত্ব নেন। আমার প্রিয় শিক্ষক জসীম স্যার ছিলেন অনুপ্রেরণার উৎস।

তিনি আমাদের শুধু পাঠ্যবই নয়, নানান বই পড়তে উৎসাহ দিতেন। তাঁর কাছ থেকেই শিখেছি—কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে আগে তার পথচিত্র বুঝতে হয়। তাঁর পরিশ্রম ও দিকনির্দেশনাই আমার জীবনে আলো ছড়িয়েছে, আর তাঁর মতোই একদিন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখি।’

পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. ফয়জুল হক বলেন, ‘শিক্ষকতা এক আশীর্বাদস্বরূপ পেশা, যা মানুষের জীবনে আলো ছড়ায়। শিক্ষক শুধু সমাজ নয়, পুরো জাতির সম্পদ। দুঃখের বিষয়, আমাদের দেশে তাঁদের প্রাপ্য সম্মান ও বেতন এখনো সীমিত।

আমার জীবনের শ্রদ্ধেয় শিক্ষক মরহুমা তাহমিনা বেগম ম্যাডাম—বাংলা বিষয়ে আমার দক্ষতায় তাঁর অবদান অপরিসীম। আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন। শিক্ষকই শিক্ষা জীবনের পূর্ণতা দেন। তাঁদের কাছ থেকেই শিখেছি ন্যায়, সংযম ও জীবনের পথচলার শিক্ষা, যা সারাজীবন হৃদয়ে রাখব।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।