সোহেল রানা, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় তিন মাসের জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বপর্যন্ত এই কমিটি দলীয় কার্যক্রম পরিচালনা করবে।
গত ১ জুলাই কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ রনি। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহানুর আহমেদ, সাদ্দাম হোসেন, বাহাদুর খান, মো. সিদ্দিক সিকদার, নারগিস আক্তার, মিজানুর রহমান ও ইমাম মেহেদী হাসান।
এছাড়া কমিটিতে ১৬ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন—
শহিদুল ইসলাম, ইমরান হোসেন, মো. শিপন, শাহিন খান, মো. আজাদ, জোবায়ের আল মাহমুদ, সাইদুল ইসলাম, মো. তাহের আলী, আফতার মেম্বার, মো. সামেম, মো. রফিক আমিন, রায়হান মোল্লা ও সাহিন।
কমিটির তালিকা সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।
এ বিষয়ে নেতৃবৃন্দ জানান, “উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং তৃণমূলের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।”
তারা আরও বলেন, “এই কমিটির সদস্যরা সবাই তরুণ, সমাজসচেতন ও জনগণের কল্যাণে কাজ করতে আগ্রহী। আমরা আশাবাদী, এই কমিটি দলকে এগিয়ে নিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”
স্থানীয় পর্যায়ে এনসিপির এই কমিটি গঠনে সাধারণ নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই তরুণ নেতৃত্ব ভবিষ্যতে সিংগাইরের রাজনীতিতে নতুন গতি আনবে।