রাজবাড়ীর পাংশায় মেয়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে মোছাঃ জাহানারা বেগম (৫৩) নামে এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০৩ জুন) ভোর রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সোমবার ৩ জুন ভোর রাতে নিজ বাড়িতে পেয়ারা গাছের সাথে ছাগলের রসি দিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছে।
মৃত জাহানারা বেগম উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর উত্তরপাড়া গ্রামের তুশি মন্ডলের স্ত্রী।
তার ছেলে লালচাদ মন্ডল বলেন, আমার মা বোনের মাঝে মধ্যেই ঝামেলা হয় । আমার মা এর আগে ৩বার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।
গতকাল আমার বোনের সাথে আম খাওয়া নিয়ে ঝগড়া হয়। আমার বোনের উপর অভিমান করে আমার মা আমাদের বাড়ির একটি পেয়ারা গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
রাতে আনুমানিক রাত কয়টার সময় আমার মা গলায় ফাঁস নেয় সেটা আমরা কেউ জানিনা। সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই গাছের সাথে গলায় ফাঁস নিয়ে মৃত অবস্থায় ঝুলে রয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে এবং নলাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।