নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিট থেকে বাঁশগাড়ি ইউনিয়নে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটা ও বন্দুক যুদ্ধে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়।
এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুইজন ও আশরাফুল ইসলামের একজন নিহত হন। দু’পক্ষ বাঁশগাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচরের দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, বাঁশগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত বলা যাবে।