পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে লিয়ার আকন ( ৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত লিয়ার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তী গ্রামের আজহার আকনের ছেলে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ২টার দিকে নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে সার প্রয়োগের সময় সাপের কামড়ে আক্রান্ত হন লিয়ার আকন। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে যান। কিন্তু তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা শুরুর পরক্ষণেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা আরো জানান, লিয়ার ধান ক্ষেতে সার দেওয়ার সময় সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে না নিয়ে প্রথমে ওঝার মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পরে নিহতের শারীরিক অবস্থার কোন উন্নতি না হয়ে বরং অবনতি হলে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও দুর্গম চরবিশ্বাস থেকে তেতুলিয়া নদী পারাপার করে যেতে হয় বলে চিকিৎসা সেবা পেতে দেরি হয়েছে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শর্মিলা আক্তার দোলন জানিয়েছেন, দুপুরের সময় সাপড়ের কামড়ে আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে বিষ আছে শনাক্ত করা হয় এবং দ্রুত তাকে এন্টিভেনাম হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।