মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪০ বোতল এস্কাফসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বল্লালবাড়ি সাকিন এলাকায় সিরাজের চায়ের দোকানের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএমের কঠোর নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা এ অভিযান চালায়। ডিবির অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদ মুন্সী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানার উত্তর মন্ডলপাড়া এলাকার মৃত কামাল হোসেনের ছেলে রুবেল (২৮) এবং মহেশপুর থানার যাদবপুর বিওপি ক্যাম্পপাড়া এলাকার মোঃ রফিক বিশ্বাসের ছেলে মোঃ রিপন আলী (৩৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ১৪০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে ‘Coderine Phosphate & Triprolidine Hydrochloride Syrup’ লেখা রয়েছে। একই সঙ্গে মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।