মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধুপুর উপজেলা পরিষদ হলরুমে মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর সাংস্কৃতিক ঐক্য জোটের আহ্বায়ক ওস্তাদ আসাদুজ্জামান মন্টু।
আলোচনা সভায় বক্তারা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।