শাহরিয়ার আহমেদ শাওনঃ
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়, সকালে একটি মোটরসাইকেলে করে দুই
ব্যক্তি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দেবপাড়া বাজার সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যান।
পরে অপরজনক সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হলে সেখানে ৫.৩০ মিনিটের সময় চিকিৎসক তার মৃত ঘোষণা করে।
নিহতরা হলেন—ঘোলডুবা মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী মাসুম পারভেজ (৩৫) এবং অফিস সহকারী শামীম আহমেদ (২৬)।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নবীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সূরদহাল সংগ্রহ করে নিহতদের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।