বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাংলাদেশ স্বাধীন হলেও কার্যত পরাধীন অবস্থায় রয়েছে, দেশের রাষ্ট্রব্যবস্থা এখনো দিল্লির নির্দেশনায় চলছে: জাবের

আমাদের দেশের রাষ্ট্রব্যবস্থা এখনো দিল্লির নির্দেশনায় চলছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুরে মার্চ ফর ইনসাফের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। জাবের বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও কার্যত পরাধীন অবস্থায় রয়েছে। দেশের রাষ্ট্রব্যবস্থা এখনো দিল্লির নির্দেশনায় চলছে। সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা ভারতের রীতিতে পরিণত হয়েছে, […]

বাংলাদেশ স্বাধীন হলেও কার্যত পরাধীন অবস্থায় রয়েছে, দেশের রাষ্ট্রব্যবস্থা এখনো দিল্লির নির্দেশনায় চলছে: জাবের

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮

আমাদের দেশের রাষ্ট্রব্যবস্থা এখনো দিল্লির নির্দেশনায় চলছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুরে মার্চ ফর ইনসাফের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাবের বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও কার্যত পরাধীন অবস্থায় রয়েছে। দেশের রাষ্ট্রব্যবস্থা এখনো দিল্লির নির্দেশনায় চলছে। সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা ভারতের রীতিতে পরিণত হয়েছে, অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালো প্রতিবাদ দেখা যাচ্ছে না। বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মতো ভারতের কোনো অঙ্গরাজ্য মনে হচ্ছে।

ভারতের আধিপত্যবাদ দূর করতে জনগণ রাজপথে নেমেছে জানিয়ে জাবের আরও বলেন, দেশের শাসকেরা ভারতের সেবাদাস হতে পারেন, কিন্তু জনগণ ভারতের পক্ষে বক্তব্য দিতে রাজপথে নামেনি। জনগণ রাজপথে নেমেছে ভারতের আধিপত্যবাদ দূর করার জন্য।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও সরকার এখনো বিচার সম্পন্ন করতে পারেনি। ওসমান হাদী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। তাকে নিয়ে কটূক্তিকারীদের সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জবাব দেওয়া হবে।

এসময় তিনি শহীদ ওসমান হাদী হত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি করেন।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ১৭ বছর পর ক্ষমতায় এসেও সরকারের হুঁশ ফেরেনি। খুন, গুম ও চাঁদাবাজি দূর করার জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, বর্তমান সরকারকে ক্ষমতায় বসানোর জন্য মানুষ রক্ত দেয়নি। সংসদে জনগণের অধিকার নিয়ে আলোচনা হওয়া উচিত। জনগণের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আবারও সংসদ ভবনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব তানসিম জুমা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও জুলাই গণঅভ্যুত্থান, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে জোরালো বক্তব্য দেয়নি। বরং এসব ঘটনার বিচার দাবিকারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

তানসিম জুমা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী বলা হলে সরকারে থাকা ব্যক্তিদেরও সেই অভিযোগের আওতায় আনা উচিত।

দিনদুপুরে একজন মানুষকে হত্যা করা হলেও বিচার দাবিকারীদের জুলাই ব্যবসায়ী বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছিল। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের ধারাবাহিকতায় তারা এখনো রাজপথে রয়েছেন।

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদ, ইলিয়াস আলী ও শহীদ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তানসিম জুমা। এ ধরনের ঘটনা আর চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

এর আগে, ইনকিলাব মঞ্চের উত্তরবঙ্গের মার্চ ফর ইনসাফ নীলফামারীর সৈয়দপুর থেকে রংপুর নগরীর লালবাগ এলাকায় এসে পৌঁছায়। পরে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পরে কারমাইকেল কলেজের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪