আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং কেরুনতলী এলাকায় বেপরোয়া গতির ডাম্পার ট্রাকের সজোরে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছ
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রুবেল (পিতা: মৃত জগির আহমদ ড্রাইভার) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ঘিলাতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরমান (পিতা: আবুল হাসিম
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলযোগে পালংখালী যাচ্ছিলেন। কেরুনতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্পার ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই মারা যান
স্থানীয়রা গুরুতর আহত আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
এদিকে ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেপরোয়া ডাম্পার ও অনভিজ্ঞ চালকদের অনিয়ন্ত্রিত চলাচলের কারণেই এই মহাসড়কে একের পর এক তাজা প্রাণ ঝরছ
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক ডাম্পার ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।