বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এমন কর্মসূচি ঘোষণা করা হলে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন দাবি করেন, টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, শিক্ষা ও অন্যান্য জরুরি সেবা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে। তার মতে, স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।
রাশেদ খাঁন আরও বলেন, দীর্ঘদিন ধরে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে। তাই বলপ্রয়োগের পরিবর্তে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।
পোস্টে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।