পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লাল মিয়া গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে লাল মিয়াকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।