বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ মোটর চুরি, বিপাকে কৃষক

মাঠজুড়ে সবুজ হয়ে ওঠা সদ্য রোপণকৃত ধানের চারা। সেই চারার প্রতিটি পাতায় লেগে আছে কৃষকের ঘাম, পরিশ্রম আর এক বুক স্বপ্ন। কিন্তু রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরচক্রের হানায় মুহূর্তেই যেন সেই স্বপ্নে নেমে এসেছে কালো ছায়া। নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামে এক রাতেই চুরি হয়ে গেছে ১২টি সেচ মোটর। হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে […]

গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ মোটর চুরি, বিপাকে কৃষক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ জুন ২০২৬, ২৩:১০

মাঠজুড়ে সবুজ হয়ে ওঠা সদ্য রোপণকৃত ধানের চারা। সেই চারার প্রতিটি পাতায় লেগে আছে কৃষকের ঘাম, পরিশ্রম আর এক বুক স্বপ্ন। কিন্তু রাতের অন্ধকারে সংঘবদ্ধ চোরচক্রের হানায় মুহূর্তেই যেন সেই স্বপ্নে নেমে এসেছে কালো ছায়া।

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামে এক রাতেই চুরি হয়ে গেছে ১২টি সেচ মোটর। হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। অনেকে এখন ভাবছেন—সেচ না পেলে হয়তো বাঁচবে না তাদের সোনালি ফসল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গ্রামের বিভিন্ন মাঠে বসানো সেচ পাম্পের মোটর খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে প্রতিদিনের মতো জমিতে সেচ দিতে এসে কৃষকরা দেখেন, পাম্পঘর ফাঁকা।

যেখানে ছিল তাদের জীবিকার প্রধান ভরসা, সেখানে পড়ে আছে শুধু খোলা তার আর ভাঙা তালার চিহ্ন। একে একে খবর ছড়িয়ে পড়লে জানা যায়, একই রাতে গ্রামের অন্তত ১২টি সেচ মোটর চুরি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন মো. আব্দুল আলিম মৃধা, রশিদ ফকির, আফজাল ফকির, আলাল শেখ, সাইফুল ইসলাম, রবিউল করিম (তিনটি মোটর), সুবির প্রামাণিক, বক্কার হাজি, জরিপ ও সাত্তার প্রামাণিক। কৃষকদের দাবি, সব মিলিয়ে এক রাতেই ১২টি সেচ মোটর চুরি হয়েছে। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবুজে মোড়া ধানের ক্ষেত যেন কৃষকের নীরব আর্তনাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাঠের পাশে সারিবদ্ধ পাম্পঘরগুলোতে নেই কোনো সেচ মোটর; কোথাও কাটা বৈদ্যুতিক তার, কোথাও ভাঙা তালা, আবার কোথাও মোটর খুলে নেওয়ার স্পষ্ট চিহ্ন। প্রতিটি পাম্পঘর যেন রাতের অন্ধকারে সংঘটিত সংঘবদ্ধ চুরির নির্বাক সাক্ষ্য বহন করছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দল বেঁধে ঘটনাস্থলে এসে হতাশ কণ্ঠে নিজেদের দুর্ভোগের কথা বলছিলেন। তাদের ভাষায়, একটি সেচ মোটর শুধু একটি যন্ত্র নয়—এটাই তাদের ফসল বাঁচানোর শেষ ভরসা। সেই ভরসা এক রাতেই হারিয়ে যাওয়ায় এখন পুরো মৌসুমের ফসল নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

ভুক্তভোগী কৃষক আব্দুল আলিম মৃধা বলেন, “সারা বছর কষ্ট করে টাকা জমিয়ে মোটর কিনেছিলাম। রাতের মধ্যে সব শেষ হয়ে গেল। সকালে জমিতে এসে মনে হয়েছে, যেন বুকের ভেতর থেকে কেউ সবকিছু কেড়ে নিয়েছে। এখন সেচ দেব কী দিয়ে?”

আরেক কৃষক বলেন, “ধানের জমিই আমাদের বাঁচার অবলম্বন। মোটর না থাকলে ফসল বাঁচবে না। ফসল না হলে সংসার চলবে কীভাবে? আমরা অসহায় হয়ে পড়েছি।”

স্থানীয় কৃষকদের অভিযোগ,সম্প্রতি গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে সেচ মোটর চুরির ঘটনা বেড়েই চলেছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন কৃষকরা। এর আগে গত বুধবার পৌর সদরের খামারনাচকৈড়ের দুখা ফকিরের মোড়সংলগ্ন মাঠ থেকেও একটি সেচ মোটর চুরি হয়। কিন্তু একের পর এক

এমন ঘটনা ঘটলেও এখন পর্যন্ত চোরচক্রের সদস্যদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। তারা দ্রুত চোরদের আইনের আওতায় এনে চুরি হওয়া সেচ মোটর উদ্ধারের পাশাপাশি মাঠে নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, “এখনো থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এই বিষয় কোন অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।