মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর) প্রতিনিধি;
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার, (১২ জুন) ২০২৬ নোয়াখালী সুবর্ণচরে তথ্যপ্রযুক্তির অবারিত দ্বার উন্মোচন এবং তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দিনব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী প্রোগ্রাম’ উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানী ও তরুণ উদ্যোক্তারা তাদের তৈরি নানামুখী উদ্ভাবনী প্রকল্প ও স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন।
প্রদর্শনী প্রোগ্রামে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, উপজেলা যুব দলের আহবায়ক বেলাল হোসেন সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও সভাপতি সমাপ্তি ঘোষণা করেন।