রবিবার, ২৮ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

অধ্যক্ষ হোসেন আলী চৌধুরীর দুইজন শিক্ষক’কে নিয়মবহির্ভূতভাবে বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) : ‎শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। ‎~ নেলসন ম্যান্ডেলা ‎স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এগুলো শুধু ভবন নয়,এগুলো হাজারো স্বপ্ন, গল্প আর স্মৃতির আঁকড়া।_সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যখন শুরু হয় রাজনীতি,চরম দুর্নীতি, লুটপাটসহ নানান নেতিবাচক চিন্তা চেতনা ভাবনার স্থান তখন জাতি হয়ে পড়ে মেরুদণ্ডহীন ছাত্রছাত্রী হারায় […]

প্রতিনিধি ডেস্ক

১৩ মে ২০২৬, ২১:২৬

তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) :

‎শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন।

‎~ নেলসন ম্যান্ডেলা

‎স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় এগুলো শুধু ভবন নয়,এগুলো হাজারো স্বপ্ন, গল্প আর স্মৃতির আঁকড়া।_সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যখন শুরু হয় রাজনীতি,চরম দুর্নীতি, লুটপাটসহ নানান নেতিবাচক চিন্তা চেতনা ভাবনার স্থান তখন জাতি হয়ে পড়ে মেরুদণ্ডহীন ছাত্রছাত্রী হারায় তাদের সুন্দর ভবিষ্যৎ।

‎ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আলী চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অনিয়ম, কলেজের সম্পত্তি বিক্রয় ও শিক্ষক বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ ৪২ জনের একটি প্রতিবাদী স্টাফ। তারা জানান সত্যের জয়ের

‎মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠান আলো ছড়াবে এটা আমাদের বিশ্বাস।

‎সোমবার (১১ মে ২০২৬) বেলা ২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করেন, বর্তমান অধ্যক্ষ দীর্ঘদিন ধরে কলেজের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ নষ্ট করছেন।

‎লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি থাকা সত্ত্বেও কলেজের ৮ শতাংশ মূল্যবান জমি এবং জেলা পরিষদ কর্তৃক নির্মিত তিনতলা ভবনসহ প্রায় ১ একর ৪২ শতাংশ জমি অবৈধভাবে দখল ও বিক্রয়ের চেষ্টা করা হয়েছে।

‎এছাড়া কোনো তদন্ত বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই দুইজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে, যা সম্পূর্ণ বিধিবহির্ভূত ও বেআইনি বলে দাবি করেন বক্তারা।

‎সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কলেজের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের ওপর মানসিক চাপ সৃষ্টি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

‎শিক্ষকরা বলেন, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে, যা তাদের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে।

‎কলেজ শিক্ষকরা লিখিত বক্তব্যে জানান, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়। শিক্ষকদের অপমান ও ভিন্নমত দমনের সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।”

‎শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে— অবৈধভাবে বহিষ্কৃত শিক্ষকদের পুনর্বহাল, কলেজের জমি ও ভবন সংক্রান্ত মামলা প্রত্যাহারসহ দখল বুঝিয়ে দেওয়া, সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও নিয়মিত অডিট নিশ্চিত করা এবং শিক্ষকদের সামাজিকভাবে হেয়প্রতিপন্নকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাদিয়া খাঁন, মুর্শিদা বানু, জান্নাতুল নাসরিন ও জেসমিন আক্তার। এ সময় আলমগীর হোসেন, কামরুল ইসলাম, হাসান তালুকদারসহ কলেজের অন্যান্য শিক্ষক ও সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।