তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) :
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের ”রামপুর খাল পূণঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন” করেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী। তারাকান্দায় ফুলেল শুভেচ্ছায় আর ভালোবাসা সিক্ত মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী। তিনি জানান সরকারি অর্থের অপচয় করার সুযোগ নেই।
মঙ্গলবার তারাকান্দায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ” বট আইডির অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বট আইডির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে,যা সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য ও অস্থিরতা সৃষ্টি করছে। এ ধরনের অপতৎপরতা রোধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ- ২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহসহ বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের ঢল ছিলো চোখে পরার মত। দিন
শেষে সাধারণ মানুষের পবিত্র ভালোবাসা ই বিজয়ের পতাকা উড়বে আগামীর দিনগুলোতে। তবে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী আগম ছিলো তারাকান্দা উপজেলা জন্য ইতিবাচক।