মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা সওদাগর হাট উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল (ফুটসাল) টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, (০৯ মে) বিকালে মরহুম মানিক মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার দিদার, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাকিল রিয়াজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল উদ্দিন সদস্য সচিব আরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চরবাটা সওদাগর হাট (সেন্টার বাজার) ভিত্তিক সংগঠন ‘মরহুম মানিক মিয়া স্মৃতি সংসদ’ আয়োজিত এই উদ্বোধনী ম্যাচে স্থানীয় কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন। আয়োজক কমিটি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে সুবর্ণচরের ক্রীড়াঙ্গন আরও মুখরিত হয়ে উঠবে।