রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রাষ্ট্রীয় পাটকল রক্ষা খুলনা যশোর অঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ ইকরামুল হক (কলারোয়া প্রতিনিধি সাতক্ষীরা): রাষ্ট্রীয় পাটকল  রক্ষা খুলনা, যশোর অঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর বিকাল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলস ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রিসেন্ট কারখানা কমিটির আহবায়ক মোশাররফ হোসেনর সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য […]

নিউজ ডেস্ক

০২ ডিসেম্বর ২০২৪, ২০:২০

শেখ ইকরামুল হক (কলারোয়া প্রতিনিধি সাতক্ষীরা):
রাষ্ট্রীয় পাটকল  রক্ষা খুলনা, যশোর অঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর বিকাল ৫ টায় ক্রিসেন্ট জুট মিলস ইউনিয়ন কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রিসেন্ট কারখানা কমিটির আহবায়ক মোশাররফ হোসেনর সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাস্ট্রিয় পাটকল রক্ষা আঞ্চলিক কমিটির আহবায়ক মো: শমসের আলম।
এ সময় তিনি বলেন, রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় ২৬ টি পাটকল চালুর জোর দাবি জানাচ্ছি।মতবিনিময় সভা থেকে আগামী শুক্রবার স্টার জুট মিল গেটে শ্রমিক সমাবেশের কর্মসুচি ঘোষণা করা হয়। আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সকল পাটকল শ্রমিকদের স্টার জুট মিল গেটে শ্রমিক সমাবেশ সফল করার আহবান জানানো হয়। তিনি আরো বলেন, সরকারকে রাস্ট্রিয় পাটকল রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করতে হবে।
প্রতিটি মিলের শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।অবিলম্বে সরকার লিজ প্রথা বাতিল করে তা আইন আকারে প্রকাশ করতে হবে। বিগত সরকার যে ভুল সিদ্ধান্ত নিয়ে রাস্ট্রিয় পাটকল গুলো বন্ধ করেছে। এ সিদ্ধান্ত পাটকল শ্রমিকরা মানে না।বর্তমান অন্তবর্তিকালীন সরকার জনবান্ধব সরকার।
ইতিমধ্যে তারা জনগনের আকাংখা পুরনের চেষ্টা করছে।বিগত শেখ হাসিনার সরকার যে ২৬ টি পাটকল বন্ধ করেছে মতবিনিময় সভায়  থেকে তিনি আশাবাদ ব্যক্ত করেন এ সরকারকে পাটকল গুলো আবার রাস্ট্রিয় ব্যাবস্থাপনায় চালু করবে।অবৈধ ভুল সিদ্ধান্তের কারনে রাস্ট্রিয় পাটকল গুলো উৎপাদন বন্ধ করে দেওয়ায় রাস্ট্রের বা জনগনের কোন উপকার হয় নি।বাংলাদেশে পাটকল বন্ধ হয়েছে আর ভারতে পাটকল দ্রুত বৃদ্ধি পাচ্ছে।২০১০ সালের সরকারের যে অঙ্গিকার ছিল পলিথিন বন্ধের তা ইতিমধ্যে কার্যকর হয়েছে।
সুতারাং পাটকল চালু করার কোন বিকল্প নেই। পাটকল চালু হলে ৭০ হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।পলিথিন বন্ধ হওয়ায়  ২৬ টি পাটকল চালু করেও পাটের বস্তা,সুতা,ব্যাগ সহ পাট জাতীয় পন্যর দেশে যে চাহিদা রয়েছে সরকার তা মেটাতে পারবে না।ধানের গমের চিনির বস্তা, প্যাকেট লাগবে।
রাস্ট্র যদি মনে করে কর্মসংস্থান সৃষ্টি করে  আমার দেশ আত্মনির্ভরশীল হবে।তানা হলে দেশে শান্তি শৃংখলা বজায় থাকবে।নতুবা আইনশৃংখলার অবনতি ঘটবে।শেখ হাসিনা সরকার যে অবৈধ সিদ্ধান্ত নিয়েছিল আমরা আশা করি অন্তবর্তিকালীন সরকার তা বাতিল করবে।আমাদের শান্তিপুর্ন ভাবে আন্দোলন করে দাবি আদায়ের ইতিহাস আছে।সে জন্য আমরা শান্তিপুর্ন ভাবে আন্দোলন করে দাবি আদায় করবো।
আর এ সরকার যদি আমাদের যৌক্তিক দাবি না মানে আগামী দিনে খুলনা যশোর অঞ্চল পাটকল রক্ষা আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কঠোর কর্মসুচি ঘোষণা করে দাবি আদায় করা হবে।এ সময় রাস্ট্রিয় পাটকল রক্ষা আঞ্চলিক কমিটির আগামী দিনের আন্দোলন সংগ্রামের সাথে একমত পোষণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পিপলস জুট মিলের সাবেক সভাপতি আবু দাউদ দীন মোহাম্মাদ,প্রচার সম্পাদক ওমর ফারুক, স্টার জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মাসুম গাজী, প্লাটিনাম জুবলী জুট মিলের সাবেক সহ সভাপতি মো: আশরাফ হোসেন।এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মো: শহিদুল ইসলাম গিয়াস,যগ্ম আহবায়ক আকতার হোসেন, অলিয়ার রহমান,জাকির হোসেন, গফফার তরফদার,মো: সেলিম,শ্যামল,আবুল খায়ের,খোকন জমাদ্দার প্রমুখ।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।