সোমবার, ১৩ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নলডাঙ্গায় বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা- আগামী জনসমর্থন নিয়ে শংঙ্কা

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠছে যে,রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে এবং দলটি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে দলটির জেলা-উপজেলার নেতারা। দুই,একজনকে বহিষ্কার ছাড়া,অন্যদের রাখা হয়েছে,অদৃশ্য ছত্রছায়ায়। যার মধ্যে রয়েছে,শ্রমিকদল নেতা,সাবেক বিএনপির ওর্য়াড পর্যায়ের নেতা ও যুবদল নেতা,বিএনপি কর্মী সর্মথকরা […]

নলডাঙ্গায় বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা- আগামী জনসমর্থন নিয়ে শংঙ্কা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০০:৫৮

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠছে যে,রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে এবং দলটি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে দলটির জেলা-উপজেলার নেতারা।

দুই,একজনকে বহিষ্কার ছাড়া,অন্যদের রাখা হয়েছে,অদৃশ্য ছত্রছায়ায়। যার মধ্যে রয়েছে,শ্রমিকদল নেতা,সাবেক বিএনপির ওর্য়াড পর্যায়ের নেতা ও যুবদল নেতা,বিএনপি কর্মী সর্মথকরা অন্যতম।

যদিও গত বছর পাঁচই অগাস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে নানা অপরাধমূলক ঘটনায় নাম আসার পর দলটির বিভিন্ন স্তরের বহু নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি।

তারপরেও হামলা,হুমকি,লাঞ্চিত,থানায় প্রভাব বিস্তারসহ নানা ধরনের অভিযোগ প্রতিনিয়তই বিভিন্ন এলাকা থেকে আসছে।

সাম্প্রতিক সময়ে পিপরুলের শ্যামনগরে শ্রমিকদলের নেতাকতৃক পুরুস্কার প্রাপ্ত মৎস্যচাষীকে গাড়ি থামিয়ে মারধর ছাড়াও,বিভিন্ন এলাকায় আরও কিছু ঘটনা আলোচনায় এসেছে।

এছাড়া উপজেলার পিপরুলের,বাঁশভাগ পূর্বপাড়া,সূর্যবাড়ি,ব্রহ্মপুরে সরকুতিয়া,মাধনগরসহ বিভিন্ন এলাকায় উৎশৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা সাধারন ভোটারদের লাঞ্চিত,হামলা নানা কর্মকান্ডের ঘটনা ঘটেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,মাঠ পর্যায়ে অনেকে শুরুতে ক্ষোভ থেকে হামলা ও হাঙ্গামায় জড়িয়েছেন। এখন আবার বহু বছর পর বিএনপি ক্ষমতায় আসার পর,নেতা,কর্মী সমর্থকরা অপরাধে জড়াচ্ছে। তাদের বিরুদ্ধে নেতারা কঠোর ব্যবস্থা না নেওয়ায়,এ সুযোগেই অনেকে অপরাধে জড়াচ্ছে বলে মনে করছেন তারা।

তবে বিএনপি নেতারা বলছেন,যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য ইতোমধ্যেই তারা বহু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। সেই সাথে প্রশাসনকেও আহবান জানিয়েছেন যে কেউ অন্যায় করলে আইনি ব্যবস্থা নেয়ার জন্য।

এসব নিয়েই প্রায় সব জায়গাতেই দলের মধ্যেই গ্রুপিং ও কোন্দল বেড়েছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের কৌশলে আশ্রয়-প্রশয় দেওয়ায় দলটির সাংগঠনিক চেইন অব কমান্ড ততটা কার্যকর হয়ে ওঠেনি। যা আগামী নির্বাচন গুলোতে প্রভাব ও জনসর্মথণে প্রশ্নে থেকে যাচ্ছে।

গ্রামে বা শহরে নতুন নতুন হাইব্রিটদের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। তারা বর্তমান সরকার দলীয় রাজনৈতিক দলের কিছু পাতি নেতার আশ্রয়-পশ্রয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে মারাত্মকভাবে।

অনেকে কথিত নেতার ছত্রছায়ায় বাইরেও নানা অপকর্মে মেতে উঠেছে এই হাইব্রিটরা।

মাঝে ফায়দা লুটছে সরকার দলের সেই পাতি নেতারা৷ এখনোই তাদের না থামালে সরকারকে খুব দ্রুতই বিপাকে পড়তে হবে।

এছাড়া নলডাঙ্গায় বিএনপি ঘাঁটিতে ভাগ বসিয়েছে জামায়াত। এই উপজেলায় বরাবর দাপট ছিলো বিএনপির। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত জিতেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায়,যা ছিলো বিএনপির ঘাঁটি।

অনেকে বলছেন,দলের দাপটে কথিত ও নামধারী বিশৃঙ্খল নেতাকর্মীরা সাধারন জনগনের উপর চড়াও,দলের জন্য নিবেদিত প্রান কর্মীদের অবজ্ঞা,কিছু নেতাকর্মীদের একক আধিপত্য,আইন-নিময়-শৃঙ্খলা বিষয়ে অজ্ঞতা,দলে গোপনে হাইব্রিট ও তেলবাজদের অবস্থান,এছাড়া দীর্ঘদিন কোণঠাসা থাকায় নির্বাচনের মাঠ গোছাতে বেগ পেতে হয়েছে বিএনপিকে। ফলে এখানে একক আধিপত্য হারিয়েছে দলটি।

এশিয়ান টিভি,মানবজমিন পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বলেন,সরেজমিনে ও বিশ্লেষন করে দেখা যাচ্ছে,সংসদ নির্বাচনের পর হাইব্রিট ও অতিউৎসাহী নেতাকর্মীরা,ব্যাক্তিগত বিষয় বা শত্রুতাকে নির্বাচন/রাজনৈতিক ইস্যু তৈরি করে সাধারন ভোটারদের উপর চড়াও,

বিদ্বেষমূলক কাজ,লাঞ্চিত,সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হওয়ায় তৃনমূলে বিএনপির অবস্থান নড়বড়ে হচ্ছে। অন্যদিকে অন্যদলগুলো এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে,নিজের অবস্থান শক্ত করছে।

এদিকে বিএনপির নাটোর সদর-নলডাঙ্গা-২ আসনের নেতৃবৃন্দ ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ,সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান,সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে বিশেষ ভাবে বিনয়ের সহিত অনুরোধ করছি,

কোন প্রকার হঠকারী সিদ্ধান্তে আপনারা যাবেন না এবং জামাতসহ কোন সংগঠনের নেতাকর্মীর উপর কোন প্রকার চড়াও হবেন না কোন বিদ্বেষমূলক কাজ করবেন না কেউ কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকলে বা হলে তাহলে এমপি সাহেবের নির্দেশক্রমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,মর্মে বিশেষ অনুরোধ ও নির্দেশনা প্রদান করা হয়।

উপজেলার সিনিয়র সাংবাদিক,মনিরুল ইসলাম ডাবলু জানান,ইতিমধ্যে উপজেলার পিপরুলের শ্যামনগর,বাঁশভাগ পূর্বপাড়া,সূর্যবাড়ি,ব্রহ্মপুরে সরকুতিয়া,মাধনগরসহ বিভিন্ন এলাকায় উৎশৃঙ্খল নেতাকর্মীদের দ্বারা সাধারন ভোটারদের লাঞ্চিত,হামলা নানা কর্মকান্ডের ঘটনা ঘটেছে।

যার ফলে শুক্রবার(২৭ ফ্রেবুয়ারি) উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া মারামারি ঘটনায় যুবদল থেকে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু অন্যান্য এলাকায় সাধারন লোকজনদের হামলার ঘটনায়,জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

যার ফলে,আরও বেপোরোয়া হয়ে উঠেছে তারা। অন্যদিকে দল থেকে ব্যবস্থা না নেওয়ার কারনে তৃণমূলে অবস্থা হারাচ্ছে বিএনপি।

বিভিন্ন স্থানে এসব ঘটনার বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ নুরে আলম বলেন,নলডাঙ্গা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সবসময় সর্তক রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে মারামারির ঘটনায় মামলা ও কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা গ্রহন করছি।

নাটোরে অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান আর থাকবে না বলে কঠোর বার্তা দিয়েছেন,জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন,আজ থেকে আগামী ৫ বছর নাটোরে মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি সহ সকল ধরনের অনাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন, তাকে গ্রেফতার করতে হবে। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সঠিকভাবে পালনে সকলের সহযোগিতা চাই।

সোমবার(১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় হুইপ দুলু এসব মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার আগে যা সেবন করেন ঘাতক সোহেল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। একইসঙ্গে রামিসাকে ধর্ষণ-হত্যার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন আসামি। রোববার (২৪ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান এ তথ্য নিছিত করেন। তিনি বলেন, […]

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার আগে যা সেবন করেন ঘাতক সোহেল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার আগে যা সেবন করেন ঘাতক সোহেল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

নিউজ ডেস্ক

২৪ মে ২০২৬, ১১:২১

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ। একইসঙ্গে রামিসাকে ধর্ষণ-হত্যার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে জানিয়েছেন আসামি।

রোববার (২৪ মে) সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান এ তথ্য নিছিত করেন। তিনি বলেন, শনিবার ডিএনএ টেস্ট রিপোর্ট পেয়েছি। কিছু কাজ বাকি আছে, কাজ চলছে। আজই আদালতে দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেব।

পুলিশ জানায়, অভিযুক্তকে ২০ মে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ জবানবন্দি রেকর্ড করেন এবং পরে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তদন্ত কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি শিশু রামিসাকে কৌশলে একটি কক্ষে নিয়ে গিয়ে অপরাধ সংঘটিত করেন। ঘটনার পর তিনি প্রমাণ নষ্ট করার চেষ্টা করেন এবং পরে পালিয়ে যান।

মামলার এজাহারে বলা হয়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ঘরে নিয়ে ধর্ষণ করে সোহেল। পরে তিনি শিশুটির গলা কেটে মরদেহ কয়েক টুকরো করেন। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা যখন দ্রুত সেখানে যায়।

কিন্তু এর আগেই, সোহেল রামিসার মরদেহ বিছানার নিচে লুকিয়ে রাখে। পরে টয়লেটের ভেতরে একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

পরে এ মামলায় গত বুধবার ২০ মে গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন এই ঘাতক।

জবানবন্দিতে সোহেল জানায়, ১৯ মে সকাল সাড়ে ৯ টার দিকে রামিসা ঘর থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে ছোট্ট রামিসাকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় শিশুটি। এর মধ্যে তার মা দরজায় কড়া নাড়তে থাকেন। এসময় সোহেল তাকে গলা কেটে হত্যা করে। মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখে। এছাড়া ছুরি দিয়ে যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে। ঘটনার সময় তার স্ত্রী একই রুমে ছিলেন। পরে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। মাদক সেবন করে বিকৃত যৌনকর্মে লিপ্ত হওয়া এই আসামি আদালতকে জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে পূর্ব কোন শত্রুতা ছিল না।

সারাদেশ

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ গুম করতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের অন্য অংশও টুকরো করার চেষ্টা চালানো হয় এই নৃশংস হত্যাকাণ্ডে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) মাত্র ৭ ঘণ্টার […]

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

ধর্ষণের পর হত্যা করা হয় শিশু লামিসাকে, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

২০ মে ২০২৬, ১০:১০

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ গুম করতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের অন্য অংশও টুকরো করার চেষ্টা চালানো হয়

এই নৃশংস হত্যাকাণ্ডে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য লামিসাকে খুঁজতে থাকেন তার মা। এক পর্যায়ে বাসার দরজার সামনে শিশুটির একটি জুতা পড়ে থাকতে দেখেন তিনি। সন্দেহ থেকে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে থাকেন, কিন্তু দরজা ভেতর থেকে আটকানো ছিল। মায়ের চিৎকারে এলাকাবাসী এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে শিশু লামিসার মরদেহ দেখতে পায়। এ সময় মূল আসামি সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে গেলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থলে পাওয়া যায়।

এস এন নজরুল ইসলাম বলেন, ‘সম্ভবত বাথরুমে শিশুটির সঙ্গে মূল আসামির অবৈধ ঘটনা ঘটে থাকতে পারে। আলামত সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। শিশুটির সঙ্গে আসামির কোনো যৌন ক্রিয়া হয়েছে কি না তা পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।’

মরদেহ টুকরো করার পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, ‘পরবর্তীতে মরদেহ লুকানোর জন্যই সম্ভবত মাথা বিচ্ছিন্ন করা হয়। হাত কেটে টুকরো করার চেষ্টাও করা হয়। কিন্তু শিশুটির মা দরজায় ধাক্কাধাক্কি শুরু করলে মূল আসামি জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি তিনি।’

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এস এন নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, ধর্ষণের কারণে শিশুটির রক্তপাত শুরু হলে তাকে হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা করেন অভিযুক্ত ব্যক্তি।’

গ্রেপ্তার সোহেল রানার চরিত্র সম্পর্কে পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার স্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘তিনি সম্ভবত বিকৃত যৌনরুচিসম্পন্ন একটা লোক। তিনি তার স্ত্রীকেও বিভিন্নভাবে টর্চার করেছেন।’

ঘটনার পর প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের প্তুল্লা থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প সংলগ্ন বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ, সিআইডি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন।