মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলজার হোসেনকে সংবর্ধনা দিয়েছেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার পপুলার চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গোলজার হোসেন একজন দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক। মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।
সংবর্ধনার জবাবে গোলজার হোসেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রতিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।