মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা):
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহন পৌরসভা যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ রমজান) লালমোহন উত্তর বাজার কিচেন মার্কেটের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।
পৌরসভা যুবদলের সভাপতি মো. জাকির ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী নাফিজ এর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।