বাংলাদেশ পুলিশ-এর নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জলঢাকা থানার টেঙ্গনমারী বাজার এলাকায় গতকাল অভিযান চালিয়ে ৭ জন ভিসা প্রতারক ও অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-
১) শাহ মোহাম্মদ বুলেট (২৫), পিতা: মোঃ আশরাফুল আলম, সাং- বামনা বামনী, খুটামারা, থানা- জলঢাকা।
২) মোঃ আদর আলী (২৪), পিতা: মোঃ জোনাব আলী, সাং- উত্তর কালিকাপুর শালডাঙ্গা, থানা- কিশোরগঞ্জ।
৩) মোঃ হাসান আল ফিরোজ (ছোটন) (২৪), পিতা: মোঃ আসাদুজ্জামান, সাং- কচুকাটা খুনিটারী, থানা- নীলফামারী সদর।
৪) মোঃ মনিরুজ্জামান সজীব (২৫), পিতা: মোঃ শামসুল হক, সাং- ভেরভেরি কান্দুরার মোড়, থানা- কিশোরগঞ্জ।
৫) মোঃ রাকিবুল হাসান লাবিব (১৯), পিতা: শহীদুল্লাহ স্বপন, সাং- খালিসা খুটামারা হাফেজিয়া, থানা- জলঢাকা।
৬) মোঃ সিরাজ উদ্দিন (২৩), পিতা: আব্দুল করিম, সাং- কিসামত বটতলা, থানা- জলঢাকা।
৭) মোঃ আহসান হাবিব (হাসান) (২৪), পিতা: হাজিরুল ইসলাম, সাং- কচুকাটা কুটিপাড়া, থানা- নীলফামারী সদর।
অভিযানে তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩টি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন বেটিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, অনলাইন প্রতারণা ও জুয়ার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।