বুধবার, ২৪ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হ/ত্যা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আবারও রক্তাক্ত রাজনীতি ও সন্ত্রাসের নির্মম চিত্র সামনে এলো। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।

নিউজ ডেস্ক

০৮ জানুয়ারী ২০২৬, ০১:১০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আবারও রক্তাক্ত রাজনীতি ও সন্ত্রাসের নির্মম চিত্র সামনে এলো। ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে গুরুতর প্রশ্ন উঠেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই ঘটনায় আবু সুফিয়ান নামের আরও একজন গুলিবিদ্ধ হন। আহত সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি ছোড়ে। এর মধ্যে একাধিক গুলি তার পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম জানিয়েছেন, ঘটনাস্থলে দুইজনকে গুলি করা হয়। এর মধ্যে আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা এই হামলা চালায়। হামলার পরপরই তারা দ্রুত পালিয়ে যায়।

এই হত্যাকাণ্ডের মাধ্যমে আবারও স্পষ্ট হয়ে উঠেছে যে, রাজধানীতে সন্ত্রাসী তৎপরতা ও রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ঘটনা ঘটলেও অপরাধীদের গ্রেপ্তার ও দমন কার্যক্রম কতটা কার্যকর, তা নিয়েও জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ড দেশের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।

রাজধানী

পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে আজ বেলা সাড়ে ১১টার […]

নিউজ ডেস্ক

১৯ মে ২০২৬, ২২:৪৬

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর–১১ নম্বরের সেকশনের বি ব্লকের সাত নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে।

পুলিশ জানায়, সোহেল রানা ওই কক্ষে দুই মাস আগে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর তিনি শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশুটির নিখোঁজের এক ঘণ্টার মধ্যেই পাশের ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করা হয় আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে বেলা ১১টার পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার জানায়, রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তাঁর বাবার নাম আবদুল হান্নান মোল্লা। তিনি একটি রিকুটিং এজেন্সিতে চাকরি করেন। মায়ের নাম পারভীন আক্তার। তাঁদের দুই মেয়ের মধ্যে রামিসা ছোট। বড় মেয়ে রাইসা আক্তার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে।

পরিবারটি প্রায় ১৭ বছর ধরে পল্লবীর মিরপুর–১১ নম্বরের সেকশনের বি ব্লকের সাত নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার উত্তর
পাশের ফ্ল্যাটে বসবাস করছে। শিশুটির লাশ পাওয়া যায় পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে।

রাজধানী

স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকা ফেরার পরপরই বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকা ফেরার পরপরই বিমানবন্দর এলাকায় ওত পেতে থাকা পুলিশ দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত […]

নিউজ ডেস্ক

১৯ মে ২০২৬, ২২:২৪

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকা ফেরার পরপরই বিমানবন্দর এলাকায় ওত পেতে থাকা পুলিশ দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, কিছু সময় আগে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় আনা হচ্ছে।

এডিসি জুয়েল রানা অভিযানের বিবরণ দিয়ে জানান, পিচ্চি রাজা, তার স্ত্রী এবং শ্যালক নেপাল থেকে বিমানে করে দেশে ফিরছেন—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন খবর আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আগে থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেয়।

বিমান থেকে নামার পরপরই তাকে ও তার সহযোগীদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২৫ থেকে ২৭টি মামলা রয়েছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে বড় ধরনের মাদক সিন্ডিকেট ও কারবারের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। জামিনে বেরিয়ে আবারও অপরাধ জগতে জড়িয়ে পড়া এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের ফলে রাজধানীর মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বড় সাফল্য আসবে বলে মনে করছে পুলিশ।

রাজধানী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। বিস্তারিত আসছে…

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ জুন ২০২৬, ২৩:৫৬

রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বিস্তারিত আসছে…