মনিরুল ইসলাম ডাবলু, নাটোর(নলডাঙ্গা) প্রতিনিধিঃ নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ (সদর- নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনো দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস বলেছেন, “জনগণের মুখের কথা সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা দেখতে চাই একবার,
সব দেখেছি বারবার জামায়াতকে দেখতে চাই একবার ” তিনি আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা হাট-বাজার এলাকায় গণসংযোগ করেন।
এসময় নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
অধ্যাপক মোঃ ইউনুস বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ নানাভাবে নির্যাতিত ও বন্চিত হচ্ছে। সন্ত্রাস চাঁদাবাজির চারিদিকে রমরমা কারবার চলছে।
বাংলাদেশের মানুষ এ থেকে মুক্তি চায়, ঘুনে ধরা এই রাজনীতি সন্ত্রাস লুটপাট দেশকে ছাড়খার করে তুলেছে। দেশের মানুষকে মুক্তি দেয়ার জন্য, জনগণকে রক্ষা করার জন্য জামায়াতে ইসলামী জনগণের পাশে রয়েছে। জামায়াতে ইসলামী চাঁদাবাজি করে না, লুটপাট করে খায় না, মানুষের অধিকার হরন করেনা।
জামায়াতে ইসলামী আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে, মানুষের খেদমত করে যাচ্ছে, মানুষের বিপদেআপদে পাশে আছে। তাই জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য, আধিপত্যের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য, খুনাখুনির হাত থেকে জনগণকে নিরাপদ রাখার জন্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রণ করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে নাটোর থেকে দাঁড়িপাল্লার দায়িত্ব দিয়েছে, আমি আপনাদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছি, নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে এই নাটোরকে একটি ইনসাফের আদর্শ শহর হিসাবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।
তিনি অভিযোগের সূরে বলেন,একটি প্রতিপক্ষ দল ঈর্ষান্বিত হয়ে জনগণকে বিষোদগার করছে, আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারনায় বাঁধা দেওয়া হচ্ছে এবং ভোটের পরে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। অধ্যাপক ইউনুস প্রতিপক্ষের সকল হুমকি ধামকীকে পাশ কাটিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী নাটোরের জনগণকে ঐক্যবদ্ধ থেকে দাঁড়িপাল্লা মার্কার জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।
নাটোরের দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, জনগণের মুখে মুখে একটি ধ্বনি শুনা যাচ্ছে সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা দেখবো একবার, সব দেখেছি বারবার জামায়াতকে দেখতে চাই একবার।
এ সময় তার সঙ্গে জেলা নায়েবে আমির অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক ডঃ মোঃ জিয়াউল হক জিয়া, জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদুর রহমান,নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মোঃ আতিকুল ইসলাম রাসেল,
নির্বাচন পরিচালনা কমিটির সচিব আলী আল মাসুদ মিলন,উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুর রব,উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা,উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ ফজলুর রহমান,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মী,সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।