আবু বক্কর সিদ্দিক, উখিয়া
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আ’গ্নেয়া’স্ত্র উদ্ধার করেছে নৌবাহিগোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ স’ন্ত্রা’সী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় অ’স্ত্রে’র মজুদ রয়েছে।
খবর পেয়ে বুধবার (০৫-১২-২৫) দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ যৌথভাবে ওই বাসায় অভিযান পরিচালনঅভিযানকালে লম্বা মিজানের বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয়—
বিদেশি পিস্তল: ০১টি
দেশি পিস্তল: ০২টি
একনালা বন্দুক: ০১টি
গ্রেনেড ৪০ মি.মি. HE MG-3: ০৭টি
গ্রেনেড ৪০ মি.মি. HE MG-4: ০৩টি
লাইভ অ্যামুনিশন: ৪৩ রাউন্ড
পিস্তল ম্যাগাজিন: ০১টি
পিস্তল বল: ০২ রাউন্ড
ফাঁকা কার্তুজ: ২০ রাউন্ড
দেশি ধারালো অস্ত্র: ০৩টি
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, অ’স্ত্র ও দু’ষ্কৃ’তিকারীদের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।