শনিবার, ০৮ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবর ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে […]

প্রথমবারের মতো নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ

ফাইল ছবি

প্রতিনিধি ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৫, ২২:১০

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা অনুষদ ভবর ও বিজ্ঞান অনুষদ ভবন সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ৮ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি সাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম,

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ ডিবেট এসোসিয়েশনের চেয়ারম্যান আল মামুন রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শুরু থেকেই শিক্ষার্থীবান্ধব। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। আজকের অনুষ্ঠান এই ধারাবাহিকতারই একটা অংশ।

তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তুমি যেমন একাডেমিক ক্যারিয়ার টা ভালো রাখবা, পাশাপাশি সৃজনশীল কিছু করার চেষ্টা করবা। নিজের দক্ষতা উন্নয়নে চেষ্টা করবা। তুমি শুধু পড়াশোনাই করলা,তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পুরো বেনিফিট টা পাবা না।

বিশ্ববিদ্যালয় শেখার জায়গা। এখানে অনেক ভালোকিছু করা যায়,অনেক কিছু শিখতে পারবা। আর যেকোনো প্রয়োজনে আমাদের শিবিরের নেতাকর্মীরা তোমাদের পাশে আছেন,যেকোনো বিপদে-আপদে আমাদের পাশে পাবা, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘উগ্রবাদী কার্যক্রমে শিবিরকে দেখছে এমন হয়তো কেউ বলতে পারবে না। বিভিন্ন টকশোতে বাম’রা বলে যে, শিবিরকে এখন যেমন দেখছেন ওরা আসলে এমন না।

ওরা ভোট পাওয়ার জন্য ভালো সেজেছে৷ তারা দেখবেন উদাহরণ হিসেবে এমন একটা সময়ের কথা বলবে যেসময় আমাদের কারো জন্ম হয়নি। আবার বর্তমান প্রজন্মের মধ্যে যারা শিবিরের বিরোধিতা করে, তারা ভবিষ্যতে বলবে পরবর্তী প্রজন্মে যে,শিবির এখন ভালো হয়েছে, আগে অনেক খারাপ ছিল।’

নবীন শিক্ষার্থীদের জন্য ব্যাগ, ফুল, বই, প্যাড, কোরআন শরীফ, কলমদানি ও চাবির রিং, খাবার উপহার দেওয়া হয়। জব সেক্টরে কর্মরত শিবিরের সাবেক নেতারা ক্যারিয়ার গাইডলাইনে নিজেদের অভিজ্ঞতার আলোকে নবীনদের দিকনির্দেশনা দেন।

নবীন বরণ পেয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আল-আমীন নিজের অনুভূতি প্রকাশে বলেন, ‘প্রথমেই ছাত্রশিবিরকে আজকের এই সুন্দর আয়োজনে নবীন বরণ এবং ভালোবাসার উপহারের জন্য আন্তরিক ধন্যবাদ।

ছাত্রশিবিরের আন্তরিকতা সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে। একটি সংগঠন তখনই মূল্যবান হয়, যখন তারা শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিকতার চর্চায় কাজ করে। আজকের আয়োজন দেখে বুঝলাম—ছাত্রশিবির নিজের উন্নয়ন ও সমাজের ভালো কাজের জন্য এগিয়ে আসছেন,

যা সত্যিই প্রশংসনীয়। ভালো কাজের প্রতি আগ্রহ, অধ্যবসায়, সততা, ভিন্নমতের প্রতি সম্মান এবং সেবামূলক কাজে যুক্ত থাকার মানসিকতা ছাত্রশিবির আরও সুন্দর পথে এগিয়ে যাবে—এই বিশ্বাস করি।’

পপুলেশন সায়েন্স বিভাগের নবীন শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রিমা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আয়োজন করা এই অনুষ্ঠান ছিল অত্যন্ত সুন্দর এবং সুশৃংখল তাই আমরা সকলে ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞ।

তারা আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বাইরে যাওয়া এবং ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।

ভার্সিটির সকল শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে দুটি হাসপাতালে ৪০% চিকিৎসা ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ করানো হবে বলে আমাদের তারা আশ্বস্ত করেছেন।’

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।