মোঃ তাজুল ইসলাম,
নোয়াখালীর সব আসনেই প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রাথমিকভাবে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনে প্রার্থী মনোনীত করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী- ২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
নোয়াখালী-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে নোয়াখালী জেলা বিএনপির সদস্য শিল্পপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
প্রার্থীতা ঘোষণার সবকটি আসনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধতার সাথে ছয়টি আসনেই বিজয় লাভ করার শপথ নিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।
সমগ্র জেলা জুড়ে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং গণমানুষের মধ্যে এক অন্যরকম আবহ বয়ে যাচ্ছে।