শনিবার, ০৯ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এ স্লোগান আর চলবে না : জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, দেশের মানুষ অতীতে আ.লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে। এবার নতুন করে তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এ […]

আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এ স্লোগান আর চলবে না : জামায়াত নেতা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ অক্টোবর ২০২৫, ১২:৫৯

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, দেশের মানুষ অতীতে আ.লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে।

এবার নতুন করে তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিবো- এ স্লোগান আর চলবে না। কারণ, ভোট একটি আমানত।

আপনার এই আমানত বা ভোটে নির্বাচিত হওয়ার পর ওই নির্বাচিত প্রতিনিধি যদি খুন করে কিংবা জনগণের চাল, ডাল, ডিম চুরি করে তাহলে সেই দায়ভার আপনাকেই নিতে হবে। তাই সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী দেখে ভোট দিতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পেরুল উত্তর ইউনিয়ন জামায়াতের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, আমরা সবার জন্য একটি বাসযোগ্য রাষ্ট্র গড়ে তুলতে চাই। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুসলমানদের মসজিদ যদি পাহারা দেয়া না লাগে তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের উপসনালয়ও পাহারা দেয়া লাগবে না।

সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নয়, জন্মগত অধিকার নিয়ে আমরা এ সমাজে বসবাস করবো। এ দেশে দখলদারি, ব্যালট বাক্স ছিনতাই, টাকা দিয়ে ভোট কেনার নির্বাচন, দলীয় মনোনয়নের নামে হত্যা, গুম, খুনের নির্বাচন থেকে উত্তরণের জন্য জামায়াতে ইসলামী জাতির সামনে পিআর পদ্ধতি উপস্থাপন করেছে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের একটি ভোটেরও মূল্যায়ন করা হবে। আমাদের প্রতিপক্ষ বন্ধুরা জনগণকে বোঝাতে চায় চৌদ্দগ্রামে ভোট দিলে এমপি নাকি হবে কুড়িগ্রামে। পিআরের এমন পদ্ধতিও আছে যেখানে জেলাভিত্তিক পিআর হতে পারে।

পিআরের নিয়ম হচ্ছে জাতির সামনে আপনাকে আসনের তালিকা এবং কোন কোন প্রার্থী হবে সেই তালিকা ঝুলিয়ে দিতে হবে। গোটা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে সমসংখ্যক ভিত্তিতে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী এমপি হিসেবে সংসদে পাঠাবে। প্রতিপক্ষের লোকেরা বলে পিআর মাথায় দেয় নাকি গায়ে মাখে তারা জানে না।

বিশ্বের ৯১টি রাষ্ট্রে পিআর পদ্ধতি ব্যবস্থা রয়েছে। যারা পিআর নিয়ে জনগণকে বোকা বানাতে চায় তারা জনগণের কল্যাণ চায় না। বরং তারা নিজেদের আখের গোছাতে চায়।

বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী শত জুলুম নির্যাতনের শিকার হয়েও একটি আদর্শ রাষ্ট্র বিনির্মাণের প্রয়াস থেকে থেমে যায়নি। আমরা আশা করেছিলাম ৫ আগস্টের পর দেশবাসী একটি নতুন বাংলাদেশের চিত্র দেখতে পাবে।

দেশ থেকে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, টেন্ডাবাজি ও মাদকের কারবার দূরীভূত হবে। কিন্তু আমরা আশাহতভাবে লক্ষ করলাম, ফ্যাসিবাদ বিদায় হলেও চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির পরিবর্তন হয়নি। শুধু হাত বদল হয়েছে। দেশের একটিমাত্র দল জামায়াতে ইসলামী, যারা কোনো চাঁদাবাজিতে সম্পৃক্ত হয়নি।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. একেএম সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সারাদেশ

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার […]

নিখোঁজের ২ দিন পর মেঘনায় ভেসে উঠলো পুলিশ সদস্যের নিথর দেহ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২০ মার্চ ২০২৬, ২৩:০২

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলায় মৎস্য অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে নিখোঁজ হওয়ার দুইদিন পর পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলামের সন্ধান মিলেছে। শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পড়েছিল ওই পুলিশ কনস্টেবলের নিথর দেহ। তিনি লালমোহন উপজেলার মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গত বুধবার সন্ধ্যার পর মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মৎস্য অভিযানের জন্য মৎস্য অফিসের ৩ সদস্য ও একজন পুলিশ অফিসারসহ ৩ জন কনস্টেবল স্পিডবোটে করে মেঘনা নদীতে রওয়ানা দেন।

এ সময় যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১২ এর সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এ ঘটনায় ওই স্পিডবোটে থাকা সবাই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে নিখোঁজ হয়ে যান কনস্টেবল মো. ফখরুল ইসলাম। তাকে উদ্ধার করতে গত দুইদিন ধরে কাজ করেছেন নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে খবর পাওয়া যায় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা এলাকার মেঘনা নদীর পাড়ে পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির মরদেহ পড়েছিল।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দৌলতখান থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন। দৌলতখান থানা পুলিশের দেওয়া তথ্যে আমরা নিশ্চিত হই ওই মরদেহটি নিখোঁজ কনস্টেবল মো. ফখরুল ইসলামের। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।