শনিবার, ২৭ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে মে-জুনে পুশ-ইন ১,৩০০’রও বেশি

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি    ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে ‘পুশ-ইন’ (জোরপূর্বক সীমান্ত পার করে পাঠানো) নামে পরিচিত কার্যক্রমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত মে মাসের শুরু থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১,৩০০ জনের বেশি ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর ঘটনা নথিভুক্ত হয়েছে। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি), প্রশাসনের উচ্চপদস্থ সূত্র এবং সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে প্রাপ্ত […]

ভারত-বাংলাদেশ সীমান্তে মে-জুনে পুশ-ইন ১,৩০০’রও বেশি

ভারত-বাংলাদেশ সীমান্তে মে-জুনে পুশ-ইন ১,৩০০'রও বেশি

নিউজ ডেস্ক

১৫ জুন ২০২৫, ২২:১৬

সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি   

ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে ‘পুশ-ইন’ (জোরপূর্বক সীমান্ত পার করে পাঠানো) নামে পরিচিত কার্যক্রমের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত মে মাসের শুরু থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত প্রায় ১,৩০০ জনের বেশি ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর ঘটনা নথিভুক্ত হয়েছে।

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি), প্রশাসনের উচ্চপদস্থ সূত্র এবং সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য এ চিত্র তুলে ধরে।  

পুশ-ইনের আনুমানিক সংখ্যা ৭ মে – ২৮ মে ১,০৫৩ – ১,২০০ জন এবং জুনের প্রথমার্ধে ১০০ – ১৫০ জন। বিভিন্ন সীমান্ত রিপোর্ট, প্রশাসন ও স্থানীয় সংবাদ মতে মে-জুন মোট ১,১৫৩ – ১,৩৫০ জনকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার করে দেয়া হয়।

বেশিরভাগ বাংলা-ভাষী মুসলিম জনগোষ্ঠী, যাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে বিতর্ক রয়েছে।

অন্যান্য নারী ও শিশু উল্লেখযোগ্য সংখ্যক, কিছু ভারতীয় নাগরিক (ভুল চিহ্নিতকরণের অভিযোগ), এবং রোহিঙ্গা শরণার্থী।

ভারতীয় কর্মকর্তারা ‘পুশ-ইন’ বৃদ্ধির জন্য কারণ হিসেবে উল্লেখ করছেন অবৈধ অভিবাসন বাংলাদেশ থেকে ভারতে ব্যাপক অবৈধ অনুপ্রবেশের দীর্ঘস্থায়ী অভিযোগ, আইনি প্রক্রিয়ার জটিলতা অবৈধ অভিবাসীদের আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানোর প্রক্রিয়া অত্যন্ত সময়সাপেক্ষ ও জটিল বলে দাবি, সীমান্ত নিরাপত্তায়

সন্দেহভাজন অপরাধী বা জঙ্গি কার্যকলাপে জড়িতদের দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা, রাজনৈতিক চাপ (বিশ্লেষকদের অভিমত) বিশেষ করে আসামের মতো রাজ্যে ‘বিদেশি’ শনাক্তকরণের পর বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল।  

বাংলাদেশ ও মানবাধিকার সংস্থার মতে এটি মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো (যেমন, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল) ‘পুশ-ইন’-কে গণহারে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ ও সংবিধানবিরোধী বলে চিহ্নিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে।  

বাংলাদেশের সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক আলোচনা জোরদার করার চেষ্টা করছে, একে মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করে। ভারত আনুষ্ঠানিকভাবে এই পুশ-ইনের সংখ্যা বা আইনি ভিত্তি প্রকাশ করেনি।  

‘পুশ-ইন’ প্রক্রিয়া কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা বা অভিবাসন ইস্যু নয়; এটি দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করছে। বিশেষ করে নিরপরাধ নাগরিক, নারী, শিশু এবং এমনকি ভারতীয় নাগরিকদের ভুলভাবে ফেরত পাঠানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে জোরপূর্বক প্রেরিত ব্যক্তিদের পুনর্বাসন ও পরিচয় নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ।  

ভারত-বাংলাদেশ সীমান্তে ‘পুশ-ইন’-এর এই বৃদ্ধি একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল ইস্যুতে পরিণত হয়েছে, যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি এবং মৌলিক মানবাধিকারের সংঘাত স্পষ্ট।

এই ঘটনা শুধু সীমান্ত এলাকার মানুষের জীবনই ব্যাহত করছে না, দুটি প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও নতুন বাধার সৃষ্টি করছে। ভারতের আনুষ্ঠানিক জবাব ও বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার ফলাফলই নির্ধারণ করবে এই সংকটের ভবিষ্যৎ গতি-প্রকৃতি।  

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।