মোঃ জিয়াউর রহমান, পিরোজপুর প্রতিনিধি:
দীর্ঘ চার বছর প্রতীক্ষার পর অবশেষে পিরোজপুর জেলা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব
এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে পূর্বের কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারকে সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা মল্লিক পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু, সহ-সভাপতি মাহদি হাসান, লুৎফুর রহমান লিটন,
এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, দপ্তর সম্পাদক খালিদ হাসান, এবং প্রচার সম্পাদক ইফতেকার আহমেদ রনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল পিরোজপুর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছিলেন, যেখানে ৩৪৯ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এর আগে ২০১৮ সালের ৫ জুন হাসান আল মামুনকে সভাপতি এবং মো. বদিউজ্জামান রুবেলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় চার বছর পর নতুন এই কমিটি ঘোষণা করা হলো।