মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় অবস্থান নেন তিনি। এ সময় টোল প্লাজা এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
অবস্থান কর্মসূচি প্রসঙ্গে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টোল প্লাজা এলাকায় অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই স্থাপনা ও এর আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।