নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা বার ভবণের নীচ তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিয়াউদ্দিন খান জিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মাসুদ রানা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীরী ফোরামের সহ সভাপতি এডভোকেট খোরশেদ মিয়া আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি এডভোকেট মকবুল হোসেন ফকির, আব্দুল লতিফ তালুকদার, মাকসুদ উল্লাহ, মোঃ আমিনুল ইসলাম, নুরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কে আর খান পাঠান প্রমুখ।
এছাড়াও স্থানীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জজকোর্টে সরকারি কৌশলী এডভোকেট মাহফুজুল ইসলাম, অতিরিক্ত সরকারি কৌশলী এডভোকেট আব্দুর রাজ্জাক, সাবেক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু,
আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম খোকন, এডভোকেট আব্দুর রকিব বাবুল, এডভোকেট নুরুল কবির রুবেল, এডভোকেট মোশাররফ হোসেন তমাল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এডভোকেট আবুল মনসুর, এডভোকেট আরিফুজ্জামান সিজার, এডভোকেট শুয়াইব, এডভোকেট সজীব হোসেন, এডভোকেট মনোয়ার হোসেন সাত্তার, এডভোকেট শামীম আহমদ, এডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।