সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে বারবার ব্যর্থ : ব্যারিস্টার ফুয়াদ

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক সংস্থা রাইট টু ফ্রিডম-এর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা সৎ হলেও দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছেন। তাই তাকে […]

স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করতে বারবার ব্যর্থ : ব্যারিস্টার ফুয়াদ

ছবি : সংগৃহিত

নিউজ ডেস্ক

১০ মার্চ ২০২৫, ১৩:১৯

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে ওয়াশিংটনভিত্তিক সংস্থা রাইট টু ফ্রিডম-এর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা সৎ হলেও দায়িত্ব পালনে বারবার ব্যর্থ হচ্ছেন। তাই তাকে সরিয়ে যোগ্য কাউকে বসানো উচিত।”এছাড়া, তিনি জানান, “বাংলাদেশকে নিয়ে ভারত ক্রমাগত মিথ্যাচার করে বিশ্বে ভাবমূর্তি ষড়যন্ত্র করছে” এমনটা রাইট টু ফ্রিডম-এর প্রতিনিধিদের জানানো হয়েছে।

ফুয়াদ বলেন, “আমরা এর আগে বারবার বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যক্তি মানুষ খারাপ না এবং তার আন্তরিকতার অভাব আছে এটা আমরা বোধ করি না। কিন্তু দায়িত্ব পালন করতে তিনি বারবার ব্যর্থ হয়ে যান।”তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলার ব্যাপারে যে জনমনে যে একটা অস্বস্তি আছে সেই অস্বস্তি কিন্তু এড্রেস করা দরকার।”

তিনি উদাহরণ টেনে বলেন, “বনশ্রীর একটা ঘটনা যদি সোশ্যাল মিডিয়ায় না থাকতো কেউই জানতো না। বনশ্রীবাসীও জানতো না। কিন্তু বনশ্রীর ঘটনাটা এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে সেই বাস্তবতায় বুঝতে হবে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি একচুয়াল ফিগার যতই ভালো হোক জনমনে কিন্তু একটা ভীতি তৈরি হয়ে আছে।”

এ প্রসঙ্গে তিনি বলেন, “সেই জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্বীকার করা ছাড়া তো কোন অপশন নাই। কারণ যিনি দায়িত্বে আছেন সফলতা যেমন তার ব্যর্থতাও তার।”

ফুয়াদ বলেন, “পুলিশ প্রশাসন আগের থেকে অনেক বেশি সিস্টেমে ফিরে আসছে। প্রচুর পরিমাণে তাদের মধ্যে যে ভয়-ভীতি, কাজ না করবার জায়গা ছিল, কর্মকর্তাদের মধ্যে ছিল সেটা অনেকটা কমে গেছে আগের থেকে।”

তিনি আরও বলেন, “এটাকে এই বুস্ট আরো কিভাবে বুস্ট করা যায়, আরো কিভাবে বাড়ানো যায় এবং সবাইকে নিয়ে কালেক্টিভলি কিভাবে আমরা এই আইন-শৃঙ্খলা ইস্যুটা হ্যান্ডেল করতে পারি এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের

প্রধানের সাথে যখন আমাদের দেখা হয়েছে গত বছর এবং এই বছর আমরা বারবার বলেছি যে দুই তিনটা বিষয় জনমনকে খুব বেশি আশ্বস্ত করে অথবা ভীতির মধ্যে ফেলে তার ভিতরে একটা হচ্ছে আইন-শৃঙ্খলা, তারপরে দ্রব্যমূল্য কমা এগুলো নিয়ে গণপরিবহন দূষণ।”

ফুয়াদ বলেন, “আমরা বারবার বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে। সিরিয়াসলি রিভাইস করা দরকার তার পলিসি ভুল আছে কিনা। অযোগ্য অদক্ষ লোক হলে সরায় দেওয়া দরকার।”তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেভাবে শিক্ষা উপদেষ্টাকে সরিয়ে দেয়া হয়েছে।

এইরকম জায়গাতে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ফেইল করছেন তার উপরে জনগণের আস্থা কমে যাচ্ছে।”তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে বিকল্প ভাবা দরকার অন্য কাউকে দিয়ে দায়িত্ব পালন করলে জনমনে স্বস্তি ফিরে আসবে কিনা এটা আমরা বোধ করছি।”

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনসাধারণের আস্থা ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে। আসাদুজ্জামান ফুয়াদ মনে করেন, “যোগ্য নেতৃত্বের অভাবে জনগণের মধ্যে ভীতির জন্ম হচ্ছে, যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৩

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৯৩

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫২৫

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫২৫