সোমবার, ২৭ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মোদি’র মদদে দেশকে ‘জঙ্গিরাষ্ট্র’ প্রমাণের ষড়যন্ত্র আ.লীগকে ক্ষমতায় নয় কবরে পাঠাবে

রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার ও দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে গণহত্যা চালিয়েও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। ১৬ বছরের গুমখুন, লাগামহীন লুটপাট, দুর্নীতি, আয়নাঘর ও দমনপীড়নের কারণে জনরোষ থেকে বাঁচতে গোপনে দেশছাড়ে দলটির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা। দেশে থাকা বাকি […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৫, ২২:০৩

রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার ও দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে গণহত্যা চালিয়েও ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় সাবেক স্বৈরাচার শেখ হাসিনা। ১৬ বছরের গুমখুন, লাগামহীন লুটপাট, দুর্নীতি, আয়নাঘর ও দমনপীড়নের কারণে জনরোষ থেকে বাঁচতে গোপনে দেশছাড়ে দলটির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতা। দেশে থাকা বাকি নেতারাও চলে যায় আত্মগোপনে।

নারকীয় সব অপরাধের শাস্তি এড়াতে ও তাৎক্ষণিক রোষাণল থেকে বাঁচতে বিদেশে পালিয়ে গেলেও চুপ করে বসে নেই মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলা ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ভয়াবহ গণহত্যার জন্য বিন্দুমাত্র অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা ছাড়াই আরো ধ্বংসাত্মক উপায়ে ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটি। সর্বশেষ হাসিনার গেল ৫ ফেব্রুয়ারির অনুশোচনাহীন ও উস্কানিমূলক ভাষণ তেমনটাই প্রমাণ করে। এতে নতুন করে ছাত্রজনতার মাঝে গণহত্যাকারী দলটি নিয়ে ব্যাপক ক্ষোভ ও ঘৃণার বিস্ফোরণ ঘটে।  

খুনি হাসিনা ভারতে বসে দিল্লির সহায়তায় একের পর এক এভাবেই কুটচাল ও উসকানি দিয়ে যাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করতে নাশকতার কলকাঠি নাড়ছে প্রতিনিয়ত। ক্ষমতালোভী হাসিনা তার লুটপাট ও গুমখুনের সাম্রাজ্য ফিরে পেতে এখন মরিয়া।

অন্যদিকে, হাসিনাকে পুনর্বাসন করে হারানো আধিপত্যবাদ ফিরে পেতে নির্লজ্জভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ভারত। ফ্যাসিস্ট দোসররা সামাজিকযোগাযোগ মাধ্যমে ছাত্রজনতাকে লাগামহীনভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। নানাভাবে বার্তা দিচ্ছে আরও ভয়ঙ্কর রূপে ফেরার।

সম্প্রতি ২৪’ এর পরাজিত শক্তি তাদের প্রভুদেশ ভারতের মদদে বাংলাদেশকে জঙ্গি ও মব রাষ্ট্র প্রমাণে মরিয়া হয়ে উঠেছে। এতে ব্যয় করা হচ্ছে ১৬ বছরের শাসনামলে লুটপাট করা বিপুল অবৈধ অর্থ। ভারতীয় নীল নকশা অনুযায়ী ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছে গণহত্যাকারারী। বিপুল ব্যয়ে গুজব সেল তৈরি করে বিশ্বের কাছে ড. ইউনূসের সুনাম ক্ষুণ্ন করতে ভারতের সাথে যৌথভাবে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে।

হাসিনাকে ফেরাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ভারত সরকার ও ভারতীয় মিডিয়া এবং দেশি-বিদেশি দোসর মিডিয়া ও তথাকথিত সুশীলরা একযোগে মাঠে নেমেছে। তারা একইসুরে কথা বলছে এবং একই বয়ান প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে। এখন সময় এসেছে গণহত্যাকারীদের আস্ফালন কঠোরভাবে মোকাবেলার। চিহ্নিত খুনি-লুটেরাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তবেই স্থিতিশীলতা ফিরতে পারে বলে মত নিরাপত্তা বিশেষজ্ঞদের।

জানা যায়, নানানরূপে প্রতিবিপ্লবে ব্যর্থ হয়ে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভারত ও আওয়ামী লীগ। আন্তর্জাতিক পর্যায়ে ড. ইউনূস সরকারকে বেকায়দায় ফেলতে শুরু হয়েছে দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্র। মুখে সুসম্পর্ক গড়ার বার্তা দিলেও তলে তলে একাজে আওয়ামী লীগকে সর্বাত্মক সহায়তা করছে ভারত। কারণ ড. ইউনূসকে দুর্বল করতে পারলেই আগ্রাসন চালাতে সুবিধা হবে দিল্লির। প্রশস্ত হবে হাসিনাকে পুনর্বাসনের পথ।

বিশ্লেষকদের ভাষ্য, মেগা পরিকল্পনার অংশ হিসেবে একদিকে ষড়যন্ত্র ও কুটচাল দিয়ে ছাত্রজনতাকে উস্কে দেয়া হচ্ছে। আর এতে জনরোষের বিস্ফোরণ ঘটলে মব জাস্টিসের অভিযোগ তুলে প্রোপাগাণ্ডা চালাচ্ছে কথিত সুশীল ও ভারতীয় মিডিয়া। ইতোমধ্যে কিছু মবের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িত থাকার তথ্যও সামনে এসেছে। অন্যদিকে এসব ঘটনায় সুশীললীগ ও ভারতীয় মিডিয়ার প্রতিবাদের ভাষা ও স্ক্রিপ্ট যেন একইসূত্রে গাঁথা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতার নিকৃষ্টতম অপব্যবহার করা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আর সম্ভব নয়। প্রথমত, ১৬ বছরের নারকীয় সব অপকর্মের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় দলটির রাজনীতিতে ফেরা অসম্ভব। দ্বিতীয়ত, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান শতভাগ দলীয়করণ করে সর্বোচ্চ কতৃত্ববাদী ক্ষমতা উপভোগ করেও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গদি রক্ষা করতে পারেনি হাসিনা। সেই আওয়ামী লীগ সন্ত্রাসী ও নাশকতামূলক কার্যক্রম দিয়ে ফেরার চেষ্টা করলে এবার কবরেই ঢুকতে হবে দলটিকে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মত দিয়েছেন, আওয়ামী লীগকে দূর ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে হলে একটা দীর্ঘসময় অপেক্ষা করতে হবে। গণহত্যাসহ গুরুতর সকল অপরাধের বিচার সম্পন্ন, অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা, বর্তমান নেতৃত্ব ও নাম বদলের মতো আবশ্যিক বাস্তবতাগুলোকে মোকাবেলা করে আসতে হবে। এর বাইরে ইসলামবিদ্বেষী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে তার ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চাইলে এবার পুরোপুরি সমাধিস্থ হতে হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে।

বিশ্লেষকরা আরও বলেন, বিদেশী প্রভুদের সহায়তায় ইসলামবিরোধী ও জঙ্গিকার্ড খেলেও আওয়ামী পুনর্বাসন সম্ভব নয়। কারণ ২৪’ এর গণঅভ্যুত্থান হয়েছে ধর্মবর্ণ, দলমত, শ্রেণি-পেশা, ডানবাম নির্বিশেষে ছাত্রজনতার ঐক্যবদ্ধ ও স্বতস্ফূর্ত অংশগ্রহণে। তাই আগ্রাসী রাষ্ট্র ভারত চাইলেও আর এদেশের মানুষের ওপর চাপিয়ে দিতে পারবে না তাদের সেবাদাস এই জনধিক্কৃত দলটিকে।

সম্প্রতি, বিতর্কিত ইসলামবিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনের লেখা নিষিদ্ধ বই এবারের বই মেলাতে এনে পরিকল্পিতভাবে উত্তেজনা তৈরি করা হয়। আর এখানেই ছিলো ভারতের বিশেষ প্ল্যান। এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। তার লেখায় সব সময়ই প্রকাশ পায় ইসলাম বিদ্বেষ। বারবার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে উলঙ্গ সব কবিতা-উপন্যাস লেখেন এই লেখক। বই মেলার একটি স্টলে তসলিমা নাসরিনের লেখা ‘চুম্বন’ নামের একটি বই পাওয়া যায়।

এই বইটিকে ঘিরেই মেলা প্রাঙ্গণে শুরু হয় বিশৃঙ্খলা। একদল শিক্ষার্থী সব্যসাচী নামের সেই স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভব নামে আওয়ামীপন্থী একজন লেখক তখন সেখানেই বসে ছিলেন। তসলিমা নাসরীনের বই বিক্রি কেন করছেন শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গী বলে আখ্যা দেন এ লেখক।একপর্যায়ে জয় বাংলা স্লোগান দেন তিনি আর এতেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে।

‘জয় বাংলা’ স্লোগান শুনে এ সময় দর্শনার্থীরাও ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘স্বৈরাচারের দালালেররা, হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মূলত এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশ্লেষকরা। হঠাৎ করে বই মেলায় কেন নিষিদ্ধ তসলিমা নাসরিনের বই থাকবে? আবার সেখানে বসে থাকবেন একজন আওয়ামী পন্থী লেখক? বিষয়গুলো পরিকল্পিত।

ছাত্র-জনতাকে উস্কে দেয়ার জন্যই এমন পরিকল্পনা করেছে ফ্যাসিস্ট হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী মোদি। যাতে করে বইমেলায় একটা বড় ধরণের বিশৃঙ্খলা তৈরি হয়। আর মব জাস্টিসকে প্রতিষ্ঠা করে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলা যায়।

এদিকে, পটুয়াখালী জেলার কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে হাসিনা ও ভারতের মব তৈরির ষড়যন্ত্র আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন কেউ কেউ। সামনে এ ধরনের ঘটনা আরো ঘটার আশঙ্কা করা হচ্ছে।

কাফি দাবি করেছেন, ধানমন্ডি ৩২ পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতেই প্রথমে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কথা বলেছি, মানুষের পক্ষে কথা বলেছি। শেখ হাসিনা বলেছেন, ধানমন্ডি যারা পুড়িয়েছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। আর ঠিক সেই প্রতিশোধ হিসেবেই আমার বাড়ি প্রথমে পুড়েছে।এ সময় কাফি দাবি করেন তার বাড়িতে আগুন লাগার ঘটনায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ জড়িত।

কাফির দাবিকে ছোট করে দেখতে নারাজ অনেকেই। সামাজিক মাধ্যমে অনেকেই সতর্ক করেছেন, সরকার কঠোর না হলে দেশে ধ্বংসযজ্ঞে নেমে পড়বে আওয়ী লীগের দোসররা।

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি বলেন, হঠাৎ গত তিন-চার মাসে আমরা মব জাস্টিসের আলোচনা এত বেশি শুনছি যে, আমরা সুইজারল্যান্ডে ছিলাম গত ছয় মাসে আমরা উগান্ডা হয়ে গেছি। বাস্তবতা এরকম না। আমরা ১৬ বছর ধরে মব জাস্টিসের মধ্যেই আছি।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, এখন প্রশ্ন হচ্ছে, আপনি বিচারহীনতার একটা সংস্কৃতি গত ১৬ বছর ধরে তৈরি করছেন। তৈরি করে হঠাৎ আপনি আশা করছেন, আমি ছয় মাসে ফেরেশতা হয়ে যাব। এটা এমন যে, একটা ৪০ বছরের পেশাদার ডাকাত ছয় মাসে সে ফেরেশতা হয়ে যাবে। এই রাষ্ট্র গত ১৬ বছরে ডাকাতদের রাষ্ট্রে পরিণত হয়েছে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে সশস্ত্র বাহিনী দিয়ে। পাড়া-মহল্লায় যে শত শত আয়নাঘর বানানো হয়েছে। এটা কি মব জাস্টিস ছিল না?

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৭৭

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৭৭
বিষয়ঃ

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৭৭

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৬৪