আমজাদ শিবলু, নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে মাদক সেবনের দায়ে মো. রাফি (১৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার কেশারপাড় এলাকায় মাদক সেবনের সময় তাকে হাতেনাতে আটক করে সেনবাগ থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী তাকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত রাফি কেশারপাড় গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আদালতের আদেশের পর তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর জন্য সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাদক সেবনের দায়ে ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।