নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে ভারত উপমহাদেশের বিংশ শতাব্দীর অন্যতম শিক্ষানুরাগী মরহুম আলহাজ আজিজার রহমানের ৬৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রথম থেকে সপ্তম প্রজন্মের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার সোনরায় গ্রামে তার পৈত্রিক নিবাসে পবিত্র কুরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। দিনব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে মরহুম আলহাজ আজিজার রহমানের প্রথম থেকে সপ্তম প্রজন্মের মিলন মেলায় প্রায় ১হাজার আত্মীয়, স্বজন পারস্পারিক মূখদর্শন ও কুশল বিনিময় করেন।
পরিবারের তথ্য সুত্রে জানাযায়, মরহুম আলহাজ আজিজার রহমান বহু ভাষাবিদ ড. মোহাম্মদ শহিদুল্লা’র খুব কাছের বন্ধু ছিলেন। তিনি সেই সময় কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। আজিজার রহমান ১৯৬২ সালে মৃত্যুবরণ করেন। তারই বংশধর প্রথম থেকে সপ্তম প্রজন্ম পর্যন্ত আত্মীয় স্বজন এই মিলন মেলায় অংশগ্রহন করেন।
এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন মরহুম আজিজার রহমানের ২য় পুত্র গোলাম কিবরিয়ার ১৫ তম সন্তান ৩য় প্রজন্মের মোঃ গোলাম আশফাক।