নওগাঁ প্রতিনিধি, নওগাঁ
বর্ণাঢ্য আয়োজন, বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান ‘প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির কৃষ্ণচূড়া প্রকল্পের উত্তরঅঞ্চলের আয়োজনে এই বার্ষিক পিকনিক ও ফ্যামিলি ডে ২০২৬ সম্পন্ন হয়েছে। রাজশাহীর অদূরে গোদাগাড়ীর সৌন্দর্যে ভরপুর সাফিনা পার্কে ৩ অক্টোবর রোজ শনিবার এই পিকনিকের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে কোম্পানির বিভিন্ন অঞ্চলের জিএম, ডিজিএম, এজিএম,বিএম, ইউ এম, এফ এ ও শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গ অংশ নেন। সকালে কৃষ্ণচূড়া প্রকল্প প্রধান কার্তিক পান্ডের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিভিন্ন জিএম ও অফিস ইনচার্জ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে তারা বীমা সেবার মানোন্নয়ন এবং গ্রাহক সন্তুষ্টি বজায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করা হয়। বক্তারা আরো বলেন, এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং কাজের একঘেয়েমি দূর করে নতুন উদ্দীপনা জোগায়।
বনভোজনের মূল আকর্ষণ ছিল কর্মকর্তা ও তাদের সন্তানদের জন্য আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা, লটারি এবং নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার।
মধ্যাহ্নভোজের পর উন্মুক্ত এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কোন আমন্ত্রিত শিল্পী নয় বরং কোম্পানির নিজস্ব কর্মকর্তাদের পরিবেশনায় গান ও কৌতুক পরিবেশিত হয়।
সবশেষে এক আকর্ষণীয় র্যাফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দময় এই উৎসবের সমাপ্তি ঘটে।