সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ রাখব’: সাদিক কায়েম

আমরা একটা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই তোমাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে […]

‘আমরা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ রাখব’: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ আগস্ট ২০২৬, ২৩:৫০

আমরা একটা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখি। তাই তোমাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা গত ৫৫ বছর যাবত লড়াই করছি। গত ৫৫ বছরে বাংলাদেশে আমাদের অসংখ্য নেতৃত্ব এসেছে।

অনেকে আমলা হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এবং সমাজের অনেক প্রভাবশালী মানুষ আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু এই জাতির মুক্তি আসেনি।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদ আনাসের মতো ১৩৩ জন শিশুরা জীবন দিয়েছে এবং ১৪০০ এর অধিক আমাদের ভাইবোনেরা জীবন দিয়েছে। সেই জীবন দেওয়ার মূল্য উদ্দেশ্য ছিল বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করা।

এই বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন স্বপ্ন দেখি আজকের অনুষ্ঠানের কৃতী শিক্ষার্থী ভাই-বোনেরা যারা তোমরা আমার সামনে বসে আছো, তোমাদের হাত ধরে। তাই তোমাদেরকে আগামীর জন্য প্রস্তুত হতে হবে।’

সাদিক কায়েম বলেন, ‘জীবনের সফলতা হলো একজন ভালো মানুষ হতে পারা। তোমাদের মতো এমন অসংখ্য শিক্ষার্থীরা এসএসসিতে বা এইচএসসিতে এ প্লাস পেয়েছে বা গোল্ডেন এ প্লাস পেয়েছে। তারপর ঢাবি, বুয়েটসহ বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে।

তারপর সরকারি আমলা হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে কিংবা প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু তারা এই জাতির কল্যাণের কারণ হতে পারেনি।’

তিনি বলেন, ‘আমরা যদি গত ১৬ বছরের ফ্যাসিবাদির সময়ের চিত্র দেখি। যারা আমাদের এমপি-মন্ত্রী ছিল, তারা কী মানুষের কল্যাণের কারণ হতে পেরেছে? তারা অভিশাপের কারণ হয়েছে। তারা মানুষকে গুলি করে হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে।

তারা হেলিকপ্টারে করে গুলি করে রিয়া গোপের মতো একজন শিশুকে হত্যা করেছে। তাই আমরা তো তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি না বরং অভিশাপ দিই।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা দেখতে পাই রাজনীতিবিদ মানে হলো দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা এইদেশ থেকে নিয়ে যায়। কিন্তু আমরা ব্যতিক্রমও দেখতে পেয়েছি। বাংলাদেশ রাষ্ট্র যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, ওই সময় দুইজন বাংলাদেশের মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেননি।

তারা তাদের সততা, দক্ষতা ও দেশপ্রেমের পরিচয় কথা ও কাজের সাথে মিল রেখেছেন। তারা হলেন- শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ। তারা তিনটা মন্ত্রণলয়ের দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারেনি।

তাই এইরকম নেতৃত্ব যদি আমরা বাছাই করতে পারি তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রের চেহারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ।’

সাদিক কায়েম বলেন, ‘আমরা যখন জুলাই বিপ্লব করলাম তারপরে এই জাতিকে বলেছিলাম আমরা নতুন ধারার ছাত্ররাজনীতি বির্নিমাণ করব। আমরা বিগত সময়গুলোতে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসীর রাজনীতি দেখেছি, গণরুম-গেস্ট রুমের রাজনীতি দেখেছি সেগুলোর কবর রচনা করব। আমরা বলেছি আমরা সুস্থ ধারার রাজনীতি করব।

সেটা আমরা ঢাবিসহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে প্রমাণ করেছি এবং ডাকসুসহ ৫টা ছাত্রসংসদ নির্বাচনে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে প্রমাণ করেছি কীভাবে একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে হবে। কীভাবে আমাদের বোনদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা দেখিয়েছি কীভাবে আমাদের শিক্ষার্থীদের মৌলিক সংকটগুলো দূর করতে হবে। শিক্ষার্থীদের আবাসন সংকট, খাদ্য সমস্যা, পরিবহন সংকট, স্বাস্থ্যের নিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রত্যেকটি জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছি।

তার ফলে শিক্ষার্থীরাই বলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যে কাজ করেছি, প্রতিষ্ঠার পর থেকে এত কাজ কেউ করতে পারেনি। সেটা আমাদের কথা ও কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমরা দেখিয়েছি একটা ভাঙা ক্যাম্পাস, ভাঙা সোসাইটি এবং এই ক্যাম্পাসকে কীভাবে গড়তে হবে।

ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি একটা ইনসাফের বাংলাদেশ। তাই তোমাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখব ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৮

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৮

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৮

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৮