বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’: সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম আমেরিকান সিনেটর হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি মন্তব্য করেছেন, পশ্চিমা বিশ্বে তীব্র ইসলামবিদ্বেষ ও ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে চলা নোংরা প্রচারণার বিপরীতে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই ঐতিহাসিক জয় […]

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’: সাদিক কায়েম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ নভেম্বর ২০২৬, ২০:৩২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম আমেরিকান সিনেটর হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

তিনি মন্তব্য করেছেন, পশ্চিমা বিশ্বে তীব্র ইসলামবিদ্বেষ ও ধর্মীয় পরিচয়ের ওপর ভিত্তি করে চলা নোংরা প্রচারণার বিপরীতে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই ঐতিহাসিক জয় বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডাকসু ভিপি সাদিক কায়েম যুক্তরাষ্ট্রের নির্বাচনে আবদুল আল-সাইয়েদ ও ডেমোক্র্যাটদের এই অভাবনীয় সাফল্যের ওপর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ডাকসু ভিপি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে আবদুলের অভূতপূর্ব রাজনৈতিক যাত্রা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করে আসছি এবং এটি সত্যিই তাক লাগিয়ে দেওয়ার মতো। নাইন-ইলেভেনের (১১ সেপ্টেম্বর) পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে একজন মুসলিম হিসেবে আত্মপরিচয় নিয়ে বসবাস করা এবং প্রকাশ্য রাজনীতি বা নাগরিক জীবনে সক্রিয় হওয়া চরম প্রতিকূল এক বাস্তবতায় পরিণত হয়েছিল।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি রোমন্থন করে তিনি উল্লেখ করেন, ‘আমাদের ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের এক শ্রদ্ধেয় শিক্ষক (যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নোংরা রাজনীতির কারণে বর্তমানে আর শিক্ষকতায় নেই) যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর শেষ করে ফিরে এসে নিজের প্রিয় শ্রেণিকক্ষে নাইন-ইলেভেনের প্রভাব বর্ণনা করেছিলেন এভাবে—

‘যুক্তরাষ্ট্রের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আপনার নামের সাথে যদি মুহাম্মদ শব্দটি থাকে, তবে আপনি এক মুহূর্তেই অনুধাবন করতে পারবেন নাইন-ইলেভেন কী এবং ইসলামোফোবিয়া আসলে কাকে বলে।’

সাদিক কায়েম বলেন, ‘এমন এক চরম প্রতিকূল প্রেক্ষাপটে দাঁড়িয়ে আবদুল আল-সাইয়েদ, ইলহান ওমর, জোহরান মামদানি ও রাশিদা তালিবের মতো ব্যক্তিত্বরা আজ নায়কে পরিণত হয়েছেন। তারা শুধু পশ্চিমা সংখ্যালঘু মুসলিমদের কাছেই নন, বরং প্রাচ্যের প্রতিটি মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক।

ক্রমবর্ধমান বর্ণবাদ ও ইসলামবিদ্বেষের চরম বৈরী পরিবেশে নিজের ধর্মীয় ও জাতিগত স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেও যে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়া সম্ভব—তারা তা প্রমাণ করে দেখিয়েছেন।’

নির্বাচনি কৌশল ও আদর্শিক রাজনীতির প্রশংসা করে ডাকসু ভিপি বলেন, ‘আবদুল আল-সাইয়েদের প্রচারণার সবচেয়ে উজ্জ্বল দিক ছিল নীতিভিত্তিক রাজনীতি। খোদ রাষ্ট্রীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে তার ধর্ম ও রাজনৈতিক পরিচয়কে লক্ষ্য করে চরম আক্রমণ শানানো হলেও তিনি ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে না গিয়ে জনকল্যাণমূলক নীতির ওপর ভর করে প্রচারণা চালিয়েছেন। এটাই হলো ‘নতুন রাজনীতি’—নীতির রাজনীতি, জনস্বার্থের রাজনীতি।’

নিজের রাজনৈতিক দর্শনের কথা পুনর্ব্যক্ত করে সাদিক কায়েম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে রাজনীতির এই নীতিভিত্তিক মানদণ্ডকেই ধারণ ও প্রতিষ্ঠা করতে চাই। আপনার যদি আমার চেয়ে উন্নত নীতি ও জনকল্যাণমূলক পরিকল্পনা থাকে, তবে আপনারই জয়ী হওয়া উচিত। আর তা না থাকলে পরাজয়ই প্রাপ্য।’

ঐতিহাসিক এই বিজয়ে ডা. আবদুল আল-সাইয়েদকে উষ্ণ অভিনন্দন জানিয়ে ডাকসু ভিপি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মিশিগান অথবা ঢাকায় তাদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ ঘটবে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৭৯

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৫৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৭৯

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৭৯