মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
“রূপালি মৎস্য,স্বনির্ভর দেশ”, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়। কয়েকটি ধাপে অনুষ্ঠানটি যৌথ আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস সুবর্ণচর। প্রথম ধাপে অনুষ্ঠানের শুভ উদ্বোধন,এরপর র্যালী, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কর্মসূচী পালিত হয়।
১৬ আগষ্ট (রবিবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য অফিসের ফিন্ড এসিস্ট্যান্ট আব্দুল হালিম চৌধুরীর সঞ্চালনায় উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট ছেনমং রাখাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী,উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি তওহিদুল ইসলাম সহ প্রমুখ।
বক্তারা বলেন,দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতের অবদান অপরিসীম।
আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করার মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব। অবৈধ জালের ব্যবহার বন্ধ ও জলাশয় সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় এবং বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষ করে সাফল্য অর্জন করায় স্থানীয় শ্রেষ্ঠ মৎস্য চাষীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন চার সফল ব্যক্তিকে অতিথিবৃন্দ।
এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুন নবী, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফখরুল ইসলাম,সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরীসহ নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার বিপুল সংখ্যক মৎস্য চাষী উপস্থিত ছিলেন।