দীর্ঘ প্রায় এক যুগ পর দেশে ফিরেছেন সিলেট মহানগরের সাবেক ছাত্রনেতা রিয়াদ ইবনে হামিদ টিটু। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে আয়োজিত হয়েছে গণসংবর্ধনা ও শুভেচ্ছা সমাবেশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেটের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রিয়াদ ইবনে হামিদ টিটু সিলেটের এক সময়ের তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও তিনি রাজনীতি থেকে সরে যাননি।
২০১৪ সালে পরিবার ও জীবিকার প্রয়োজনে যুক্তরাজ্যে পাড়ি জমান টিটু। দীর্ঘ সময় প্রবাসে অবস্থান করলেও দলীয় রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা অব্যাহত ছিল। সিলেটে অবস্থানরত নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানেও প্রবাসে থেকে দেশে থাকা নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেন বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন। এ সময় তাঁর পরিবারের ওপর হামলা ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানানো হয়। পরবর্তীতে যুক্তরাজ্যে অবস্থান করেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন মিছিল, সভা ও কর্মসূচিতে অংশ নেন তিনি।
প্রায় ১২ বছর পর দেশে ফিরে এমন গণসংবর্ধনা পেয়ে নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান রিয়াদ ইবনে হামিদ টিটু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগরীর কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল। জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল অনুষ্ঠানটি পরিচালনা করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজীব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুর রহমান মুমিন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপির সহ-সভাপতি
হাজী জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক উবাদুর রহমান ফাহমি, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মোমিন, মহানগর বিএনপির উপদেষ্টা আবিদ আব্দুল্লাহ এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ।
গণসংবর্ধনা ও শুভেচ্ছা সমাবেশে আরও উপস্থিত ছিলেন প্রাণেশ দে, লাহিন আহমদ, লোকমান আহমদ, মইন আহমদ, ওসমান গনি, নাজিমুদ্দিন পান্না, আব্দুস সালাম, এম এ মবিন, আনোয়ার হোসেন আনা, চমক দে পল্লু, শিহাব খান, মিজানুর রহমান মিজান, আব্দুল মুমিন লস্কর, আজহার আলী, একরাম হোসেন, রুবেল আহমদ, মোহাম্মদ রুমন মিয়া, জয়নাল আবেদীন রাহেল, জাহেদ হোসেন ফেরদৌস, বিপ্লব সিংহ, সাদিকুর রহমান, কয়ছর আলী ও রুম্মন আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা রিয়াদ ইবনে হামিদ টিটুর রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা বলেন, দীর্ঘ সময় প্রবাসে থেকেও দল ও নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত ছিল। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাই প্রমাণ করে, দলের নেতাকর্মীদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক সম্পৃক্ততা কতটা গভীর।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রেস্তোরাঁ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে নেতাকর্মীরা ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত অতিথি রিয়াদ ইবনে হামিদ টিটুকে শুভেচ্ছা জানান।