ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করছে।
সোমবার (২৭ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাতে পারে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইরানও রাশিয়াকে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে।
ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি সম্পৃক্ততা নিয়ে এক প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, তাঁর মতে, তেহরান ইতোমধ্যেই রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে এই যুদ্ধে জড়িত হয়েছে।
তিনি বলেন, “আমরা তাদের বিশ্বাস করতে পারি না। যুদ্ধের শুরুতেই, আমাদের পক্ষ থেকে কোনো উসকানি ছাড়াই ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছিল।”
জেলেনস্কি আরও বলেন, নতুন কোনো যুদ্ধফ্রন্ট যেন সৃষ্টি না হয়, সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। তবে তাঁর দাবি, ইরান ও উত্তর কোরিয়া ইতোমধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিয়েছে।
তবে জেলেনস্কির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?