নারীর ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, ওআইসির কাঠামোর মধ্যে এবং এর বাইরেও এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।
সোমবার (১৩ জুলাই) ইসলামাবাদে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।
বৈঠকে নারীবিষয়ক নবম ওআইসি মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও উল্লেখ করেন ইসহাক দার।
তিনি গত বছরের আগস্টে ঢাকা সফরের কথা স্মরণ করে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে মতবিনিময় হয়।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?