নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ইটভাটায় মাটি বহনকারী ট্রাক, ট্রাক্টর ও ড্রাম ট্রাকের অবাধ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাটি কেটে অন্তত ১০ থেকে ১২টি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেস্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাটি বোঝাই যানবাহন একের পর এক সড়ক দিয়ে চলাচল করে।
এসব গাড়ি থেকে মাটি পড়ে সড়ক কাদাময় ও ধুলাবালিতে ভরে যাচ্ছে। অনেক জায়গায় রাস্তায় মাটির স্তর জমায় মোটরসাইকেল, অটোরিকশা ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা বলেন, রাতভর ভারী যানবাহনের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটছে। পাশাপাশি অতিরিক্ত ওজনের গাড়ি চলাচলে গ্রামীণ সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বৃষ্টি হলে রাস্তায় পড়ে থাকা মাটিতে তৈরী হয় পিচ্ছিলতা। এতে জনদুর্ভোগ আরও বাড়িয়ে তঅভিযোগ রয়েছে, বিভিন্ন ফসলি জমি ও নিচু এলাকা থেকে মাটি কেটে তা উপজেলার ১০ থেকে ১২টি ইটভাটায় নেওয়া হচ্ছে। পরিবহনের সময় অনেক চালক নিরাপত্তা ও পরিবেশগত নিয়মকানুন মানছেন না।
ফলে সড়ক ও আশপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পএ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, মাটি পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ, গাড়ি ঢেকে মাটি বহন এবং সড়কে ছড়িয়ে পড়া মাটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় জনভোগান্তি ও পরিবেশগত ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।