নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. রঞ্জু মন্ডল (৩০), চাঁচকৈর বাজারপাড়া; মো. রাশিদুল ইসলাম (২৫), বামকোলা; মো. নূর হোসেন (৩৬), চাঁচকৈর মধ্যমপাড়া; মো. জাহাঙ্গীর আলম (৩৮), কাছিকাঁটা বিশ্বরোড এবং মো. কাশেম মন্ডল (২২), চাঁচকৈর মধ্যমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।