মনিরুল ইসলাম , নাটোর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নাটোরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২ এপ্রিল) বিকালে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় মসজিদের সামনে আসে। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম, নায়েব আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী ও অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান,জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল ও মাওলানা আব্দুল হাকিম।
এছাড়াও জেলা পেশাজীবি সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, এনসিপি নেতা ইফতেখায়ের শাওন ও জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় সরকার পতন আন্দোলনের ডাক দেয়া হবে বলে সমাবেশ থেকে হুশিয়ার করা হয়।