ঈদের আগে দুই লঞ্চের সংঘর্ষে ঘরমুখো যাত্রীদের পিষ্ট হওয়ার নির্মম দৃশ্য ও কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে প্রাণহানির দৃশ্য এখনো স্মৃতিতে ভাসছে। তারমধ্যে আজ দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস নদীতে পড়ে সংঘটিত দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন অনেক যাত্রী।
নিখোঁজ রয়েছেন অনেকে। এই দৃশ্যগুলো দেখতে আর ভালো লাগে না। এই দেশে জীবনের যেন কোন মূল্য নেই। মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই। এদেশে দাম বাড়ে সবকিছুর। কমে শুধু মানুষের।
দেশের প্রতিটি জেলায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে।
সকল অব্যবস্থাপনা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।
আল্লাহ তাআলা এ দূর্ঘটনায় নিহতদের ক্ষমা করুন, জান্নাত দান করুন এবং তাদের আত্মীয় স্বজনদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন।
